স্পোর্টস ডেস্ক : সিএবিতে অ্যাপেক্স কাউন্সিলের সভা থেকেই বেজে গেল এজিএমের ঘণ্টা। আগামী ২০ সেপ্টেম্বর শহরের এক পাঁচতারা হোটেলে এজিএম। সব ঠিক থাকলে সিএবির সভাপতি পদে
আরও একবার আসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নির্বাচন হয় কিনা এখন তারই অপেক্ষা।
সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩০ আগস্ট। হরভজন সিং, যুবরাজ সিং, জাহির খানদের মধ্যে কাউকে আনার চেষ্টা চালাচ্ছে সিএবি।
এবার জীবনকৃতি সম্মান দেওয়া হবে প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য ও শ্যামা সাউকে। সিএবির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হলেন সুদীপ ঘরামি। বর্ষসেরা মহিলা ক্রিকেটার হলেন তনুশ্রী সরকার। বছরের জেন্টালম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার পেতে চলেছেন শাহবাজ আহমেদ। বছরের সেরা পেস বোলার সায়ন ঘোষ। সর্বোচ্চ রান সুদীপ চট্টোপাধ্যায়ের। সর্বোচ্চ উইকেট সূরজসিন্ধুর। এছাড়া অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ১৬ বিভাগেও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করতে চলেছে সিএবি।তিন আম্পায়ারের অবসরে দেওয়া হবে বিশেষ সংবর্ধনা।
