Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সিএবির বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে সামি, জাদেজা

সিএবির বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে সামি, জাদেজা

Online Desk সেপ্টেম্বর 15, 2024
IMG-20240914-WA0154.jpg

স্পোর্টস ডেস্ক :সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট। সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সন্দীপ পাতিল, অজয় জাদেজা, মহম্মদ সামি, ঝুলন গোস্বামী, প্রণব রায়দের সমাহার। ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয় মহম্মদ সামিকে। ক্রিকেটে অবদানের জন্য সংবর্ধিত করা হয় অজয় জাদেজাকে। বাংলায় আরও একটি সম্মান পেয়ে উচ্ছ্বসিত সামি। বলেন, ‘আমার বাংলাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমি উত্তরপ্রদেশের একটা পরিবারে জন্মাই, যেখানে কোনও সুযোগ ছিল না। উত্তরপ্রদেশে জন্মালেও বাংলায় তৈরি হয়েছি। ২২ বছরের দীর্ঘ যাত্রা। আমি আজ যা হয়েছি, সবটাই বাংলার জন্য। আমি বাংলার ভালবাসা কোনওদিন ভুলব না।’ এবার বাংলায় মেয়েদের ক্রিকেটের উন্নতি চান সামি।দীর্ঘদিন ক্রিকেট ছেড়েছেন। গত বিশ্বকাপে আফগানিস্তানের কোচ ছিলেন। ক্রিকেটে অবদানের জন্য সংবর্ধিত হয়ে খুশি অজয় জাদেজাও। তিনি বলেন, ‘বাংলা আমাকে এত ভালবাসা এবং সম্মান দেখানোয় আমি উচ্ছ্বসিত। সিএবি আমাকে তাঁদের পরিবারের সদস্য করে নিয়েছে। দাদা প্রায়ই বলত, মন দিয়ে খেল, খোলা মনে খেল। আশা করব দাদার ধারা বাকিরা বজায় রাখবে এবং বাংলা ও দেশকে গর্বিত করবে।’

অনুষ্ঠানের মাঝে একটি টক শোয়ে অংশ নেন মহম্মদ সামি, অজয় জাদেজা এবং সন্দীপ পাতিল। সেখানে ভারতীয় পেসার স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় খেলেই জাতীয় দলে ফিরতে চান। সামি বলেন, ‘পরের মরশুমে আমি বাংলার হয়ে খেলতে চাই। রঞ্জিতে দুটো, তিনটে ম্যাচ খেলতে চাই। এটা আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সাহায্য করবে। আমি এনসিএতে ট্রেনিং করছি। ১০০ শতাংশ ফিট হলে তবেই খেলতে চাই।’ নভেম্বরে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতকেই ফেভারিট বাছলেন তারকা পেসার। সামি বলেন, ‘আমার মনে হয় ভারত সিরিজ জিতবে। অস্ট্রেলিয়ায় শেষ সিরিজে অনেক সিনিয়র প্লেয়ার ছিল না। তাসত্ত্বেও প্রমাণ করেছিলাম, আমরাই সেরা। তাই আমার মনে হয় এবারের সিরিজ প্রতিযোগিতামূলক হবে এবং ভারতই জিতবে।’ অতীতের স্মৃতি ভাগ করে নেন সন্দীপ পাতিল এবং অজয় জাদেজা।

জাঁকজমক অনুষ্ঠানে কার্তিক বসু জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হয় বাংলার দুই প্রাক্তন ক্রিকেটার প্রণব রায় এবং রুনা বসুকে। বাংলার হয়ে খেলার পাশাপাশি অধিনায়কও ছিলেন প্রণব রায়। এই সম্মান পেয়ে আবেগতাড়িত।

Post Views: 144

Continue Reading

Previous: হার দিয়ে লিগ শুরু করেও হতাশ নয় ইস্টবেঙ্গল
Next: রবিবার সাত সকালে কংগ্রেস নেতা খুন মালদায়

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.