Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সিএবির বর্ষসেরা পুরস্কারে চমক থাকলেও সেরা আম্পায়ার পুরস্কার না দেওয়ায় উঠছে প্রশ্ন

সিএবির বর্ষসেরা পুরস্কারে চমক থাকলেও সেরা আম্পায়ার পুরস্কার না দেওয়ায় উঠছে প্রশ্ন

Online Desk আগস্ট 27, 2026
1000370068.jpg

ওঙ্কার ডেস্ক: এবার সিএবির জীবনকৃতি সম্মান পাবেন প্রাক্তন বাঁ হাতি স্পিনার উৎপল চট্টোপাধ্যায়। প্রতিভা ভালো পারফরমেন্স থাকা সত্ত্বেও ভারতীয় দলে সেভাবে সুযোগ পেতে বঞ্চিত ছিলেন উৎপল। বাংলাকে একাধিক ম্যাচে জেতান এই স্পিনার। নিজের বাংলা থেকে পুরস্কার পেয়ে খুশি ময়দানের ডেভিড। এদিকে মহিলাদের বিভাগে জীবনকৃতি পাচ্ছেন পূর্ণিমা চৌধুরি।

আশিস নেহরা এবার সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসছেন। ৭ সেপ্টেম্বর, সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে হবে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেবেন ভারতের প্রাক্তন বাঁহাতি পেসার।সিনিয়র বিভাগে বর্ষসেরা ক্রিকেটার হচ্ছেন সুদীপ কুমার ঘরামি। জেন্টলম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার হচ্ছেন সুমন্ত গুপ্ত। বর্ষসেরা পেসার মহম্মদ শামি। সিনিয়র মহিলাদের সেরা ক্রিকেটার তনুশ্রী সরকার। অনূর্ধ্ব ২৩ বিভাগে সেরা ক্রিকেটার আয়ূষ কুমার সিং। অনূর্ধ্ব ২৩ বিভাগে বর্ষসেরা বোলার সুখমিৎ সিংহ। মহিলাদের অনূর্ধ্ব ২৩ বিভাগে বর্ষসেরা সুজাতা দে। পুরুষদের অনূর্ধ্ব ১৯ বিভাগে বর্ষসেরা চন্দ্রহাস দাস। পুরুষদের অনূর্ধ্ব ১৬ বিভাগে সেরা রাজেশ মণ্ডল।

সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করবেন সঙ্গীতশিল্পী অনুপম রায়। এদিনের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ঠিক হয়ে গেল সিএবির বার্ষিক সাধারণ সভার দিনক্ষণও। ২৪ সেপ্টেম্বর হবে সিএবির এজিএম। তিনটি পদে নির্বাচন হবে। সচিব (বর্তমান সচিব বাবলু কোলের প্রশাসনিক পদে ৯ বছর পূর্ণ হয়ে যাবে বলে তাঁকে সরে যেতে হচ্ছে), যুগ্মসচিব এবং আশিস চক্রবর্তী ইস্তফা দেওয়ায় অ্যাপেক্স কাউন্সিলের একটি ফাঁকা জায়গা – তিনটি শূন্য পদে নির্বাচন হবে। সেরা আম্পায়ার সুবীর বন্দোপাধ্যায়ের হওয়ার কথা থাকলেও কোন জাদুবলে তার নাম বাদ দেওয়া হল কেনই বা হল উঠছে রাজনীতির প্রশ্ন। বিরোধী গোষ্ঠী অভিষেক ডালমিয়ার পক্ষের লোক হওয়াতেই কী বাদ পড়লেন সুবীর! বিস্ফোরক সুবীর বন্দোপাধ্যায় জানালেন,’আমি কেন বাদ উত্তর সৌরভ গাঙ্গুলী দিতে পারবে। খুব খারাপভাবে চলছে সিএবি। মমতা ব্যানার্জীর সরকারের শেষ ৬ মাসের অবস্থা হয়ে গেছে এদের।’

Post Views: 35

Continue Reading

Previous: কানপুরে ভেঙে পড়ল বিমান! মৃত্যু দুই পাইলটের
Next: নিউটাউনে এল অ্যান্ড টি-র বিশাল ক্যাম্পাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কাজ পাবেন ৫৮০০ জন

সম্পর্কিত গল্প

1000263042.jpg

স্ত্রীর সাধভক্ষণের পরদিন ভাগীরথীতে ঝাঁপ ইউটিউবারের! পরকীয়া ঘিরে সন্দেহ

Online Desk আগস্ট 27, 2026
1000370042.webp

কানপুরে ভেঙে পড়ল বিমান! মৃত্যু দুই পাইলটের

Online Desk আগস্ট 27, 2026
1000370040.jpg

নেপালের হড়পা বানে নিখোঁজ দুর্গাপুরের দম্পতি, এখনও পর্যন্ত সন্ধান নেই এ রাজ্যের ৩৬ জনের

Onkar Desk আগস্ট 27, 2026

You may have missed

1000230726.jpg

সাইবার প্রতারণার ২৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস, বর্ধমানে গ্রেফতার ৪

Online Desk আগস্ট 27, 2026
1000370107.jpg

সরকারি আশ্রয়ে যেতে নারাজ পার্ক স্ট্রিটের সীতা, দুই মেয়েকে নিয়ে এখন রয়েছেন কোথায়?

Online Desk আগস্ট 27, 2026
1000215819.jpg

তৃণমূলের চার অ্যাকাউন্ট খুলতে এখনই অনুমতি নয়, হাইকোর্টে ধাক্কা মমতার

Online Desk আগস্ট 27, 2026
1000263042.jpg

স্ত্রীর সাধভক্ষণের পরদিন ভাগীরথীতে ঝাঁপ ইউটিউবারের! পরকীয়া ঘিরে সন্দেহ

Online Desk আগস্ট 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.