Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিউটাউনে এল অ্যান্ড টি-র বিশাল ক্যাম্পাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কাজ পাবেন ৫৮০০ জন

নিউটাউনে এল অ্যান্ড টি-র বিশাল ক্যাম্পাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কাজ পাবেন ৫৮০০ জন

Online Desk আগস্ট 27, 2026
1000370078.webp

ওঙ্কার ডেস্ক: নিউটাউনে তথ্যপ্রযুক্তি সংস্থা এল অ্যান্ড টি-র নতুন অফিসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে ‘আনন্দ নিকেতন’ নামে ওই ক্যাম্পাসের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে এই বিশাল ক্যাম্পাস। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এখানে প্রায় ৫৮০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এই প্রকল্পকে রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন শুভেন্দু। তাঁর দাবি, পশ্চিমবঙ্গকে ফের শিল্প ও কর্মসংস্থানের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পীযূষ কানোরিয়াও। ক্যাম্পাস উদ্বোধনের পর রাজ্যের তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা দেন মুখ্যমন্ত্রী। যাঁরা কাজের খোঁজে বাংলা ছেড়ে বেঙ্গালুরু, হায়দরাবাদ কিংবা বিদেশে চলে গিয়েছেন, তাঁদের রাজ্যে ফেরার আহ্বান জানান তিনি। শুভেন্দুর কথায়, ‘‘দয়া করে ফিরে আসুন। এখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে।’’

রাজ্যে দক্ষ কর্মীর অভাব নেই বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সরকার যোগ্য ও দক্ষ মানুষকে যথাযথ মর্যাদা দিতে পারেনি। বর্তমানে পরিস্থিতি বদলেছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্যের যুবকদের কাজের জন্য আর বাইরে যেতে হবে না। বাংলাতেই কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।ছোট শিল্প ও উদ্যোগগুলিকেও সরকার সহযোগিতা করবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগামী দিনে রাজ্যে আরও বিনিয়োগ আসবে। এল অ্যান্ড টি-র নিউটাউন ক্যাম্পাস সেই সম্ভাবনারই একটি উদাহরণ বলে উল্লেখ করেন শুভেন্দু। তাঁর মতে, এই প্রকল্প বাংলার শিল্প সম্ভাবনা নিয়ে নতুন বার্তা দিচ্ছে।

Post Views: 31

Continue Reading

Previous: সিএবির বর্ষসেরা পুরস্কারে চমক থাকলেও সেরা আম্পায়ার পুরস্কার না দেওয়ায় উঠছে প্রশ্ন
Next: নেপালে নিখোঁজ শুভ্রাংশুর স্ত্রী, উদ্বেগে মুকুলপুত্র

সম্পর্কিত গল্প

1000230726.jpg

সাইবার প্রতারণার ২৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস, বর্ধমানে গ্রেফতার ৪

Online Desk আগস্ট 27, 2026
1000370107.jpg

সরকারি আশ্রয়ে যেতে নারাজ পার্ক স্ট্রিটের সীতা, দুই মেয়েকে নিয়ে এখন রয়েছেন কোথায়?

Online Desk আগস্ট 27, 2026
1000215819.jpg

তৃণমূলের চার অ্যাকাউন্ট খুলতে এখনই অনুমতি নয়, হাইকোর্টে ধাক্কা মমতার

Online Desk আগস্ট 27, 2026

You may have missed

1000230726.jpg

সাইবার প্রতারণার ২৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস, বর্ধমানে গ্রেফতার ৪

Online Desk আগস্ট 27, 2026
1000370107.jpg

সরকারি আশ্রয়ে যেতে নারাজ পার্ক স্ট্রিটের সীতা, দুই মেয়েকে নিয়ে এখন রয়েছেন কোথায়?

Online Desk আগস্ট 27, 2026
1000215819.jpg

তৃণমূলের চার অ্যাকাউন্ট খুলতে এখনই অনুমতি নয়, হাইকোর্টে ধাক্কা মমতার

Online Desk আগস্ট 27, 2026
1000263042.jpg

স্ত্রীর সাধভক্ষণের পরদিন ভাগীরথীতে ঝাঁপ ইউটিউবারের! পরকীয়া ঘিরে সন্দেহ

Online Desk আগস্ট 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.