Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নেপালে নিখোঁজ শুভ্রাংশুর স্ত্রী, উদ্বেগে মুকুলপুত্র

নেপালে নিখোঁজ শুভ্রাংশুর স্ত্রী, উদ্বেগে মুকুলপুত্র

Online Desk আগস্ট 27, 2026
1000370083.jpg

ওঙ্কার ডেস্ক: হড়পা বানে বিপর্যস্ত নেপাল। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬২। এখনও বহু মানুষ নিখোঁজ ও আটকে রয়েছেন। আটকে পড়া পর্যটকদের তালিকায় রয়েছেন কলকাতার ৩২ জন। তাঁদের মধ্যে রয়েছেন প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়ের একমাত্র পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়।

বুধবার সকাল থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না শুভ্রাংশু রায়। ফলে উদ্বেগে গোটা পরিবার।দুশ্চিন্তায় কেটেছে রাত। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ আগস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশে রওনা দেন শর্মিষ্ঠা। সেখানে পৌঁছনোর পর কয়েকবার স্বামীর সঙ্গে কথা হয়েছিল তাঁর। মঙ্গলবার রাতেও শুভ্রাংশুর সঙ্গে ফোনে কথা হয় শর্মিষ্ঠার। সেটিই ছিল তাঁদের শেষ যোগাযোগ। এরপর বুধবার সকাল থেকে নেপালের পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে।

বিপর্যয়ের খবর পেয়েই স্ত্রীকে ফোন করেন শুভ্রাংশু। বারবার যোগাযোগের চেষ্টা করেন তিনি। কিন্তু কোনও ভাবেই সাড়া মেলেনি। শর্মিষ্ঠা বর্তমানে কোথায় রয়েছেন, কী অবস্থায় রয়েছেন, তা এখনও জানা যায়নি। ফলে উৎকণ্ঠায় রয়েছে গোটা পরিবার। উল্লেখ্য, বুধবার সকাল থেকে নেপালের বিভিন্ন এলাকায় আচমকা নদীর জলস্তর বাড়তে শুরু করে। চিন সীমান্তের রসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান নামে। মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ এলাকায় নেমে আসে বিপর্যয়। জলের প্রবল স্রোতে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গিয়েছে যানবাহন ও বিভিন্ন পরিকাঠামো। দুর্গত এলাকায় উদ্ধারকাজও শুরু হয়েছে।

Post Views: 37

Continue Reading

Previous: নিউটাউনে এল অ্যান্ড টি-র বিশাল ক্যাম্পাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কাজ পাবেন ৫৮০০ জন
Next: রাজ্যজুড়ে রাখিবন্ধন উৎসবের জন্য বরাদ্দ ৯ কোটি টাকা

সম্পর্কিত গল্প

1000230726.jpg

সাইবার প্রতারণার ২৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস, বর্ধমানে গ্রেফতার ৪

Online Desk আগস্ট 27, 2026
1000370107.jpg

সরকারি আশ্রয়ে যেতে নারাজ পার্ক স্ট্রিটের সীতা, দুই মেয়েকে নিয়ে এখন রয়েছেন কোথায়?

Online Desk আগস্ট 27, 2026
1000215819.jpg

তৃণমূলের চার অ্যাকাউন্ট খুলতে এখনই অনুমতি নয়, হাইকোর্টে ধাক্কা মমতার

Online Desk আগস্ট 27, 2026

You may have missed

1000230726.jpg

সাইবার প্রতারণার ২৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস, বর্ধমানে গ্রেফতার ৪

Online Desk আগস্ট 27, 2026
1000370107.jpg

সরকারি আশ্রয়ে যেতে নারাজ পার্ক স্ট্রিটের সীতা, দুই মেয়েকে নিয়ে এখন রয়েছেন কোথায়?

Online Desk আগস্ট 27, 2026
1000215819.jpg

তৃণমূলের চার অ্যাকাউন্ট খুলতে এখনই অনুমতি নয়, হাইকোর্টে ধাক্কা মমতার

Online Desk আগস্ট 27, 2026
1000263042.jpg

স্ত্রীর সাধভক্ষণের পরদিন ভাগীরথীতে ঝাঁপ ইউটিউবারের! পরকীয়া ঘিরে সন্দেহ

Online Desk আগস্ট 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.