Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কানপুরে ভেঙে পড়ল বিমান! মৃত্যু দুই পাইলটের

কানপুরে ভেঙে পড়ল বিমান! মৃত্যু দুই পাইলটের

Online Desk আগস্ট 27, 2026
1000370042.webp

ওঙ্কার ডেস্ক: ফের বিমান দুর্ঘটনা। এবার উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ল। দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন কো-পাইলট। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নাত্থু পুরওয়া গ্রামের কাছে গঙ্গা ব্যারেজ সংলগ্ন এলাকায় এদিন ভেঙে পড়ে বিমানটি। প্রশিক্ষণ চলাকালীনই দুর্ঘটনা ঘটে বলে খবর।

রিপোর্ট অনুসারে, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি ছিল ছোট আকারের, দুই ইঞ্জিনের। তাতে প্রশিক্ষণরত এক পাইলট এবং এক সিনিয়র পাইলট ছিলেন। আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে বলে স্থানীয় সূত্রে খবর। প্রবল ধাক্কায় বিমানটি কার্যত টুকরো টুকরো হয়ে যায়। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয় উদ্ধারকাজ। খবর পেয়ে সেখানে পৌঁছয় জরুরি পরিষেবার দলও। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কোনও কারণে বিমানটি ভেঙে পড়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

কানপুরের এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দেশের সাম্প্রতিক বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।কয়েক দিন আগেই আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বর্ষপূর্তি গিয়েছে। এক বছর আগে আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার স্মৃতি এখনও তাজা। তার মাঝেই আরও এক বিমান দুর্ঘটনার কবলে পড়ল।

Post Views: 29

Continue Reading

Previous: নেপালের হড়পা বানে নিখোঁজ দুর্গাপুরের দম্পতি, এখনও পর্যন্ত সন্ধান নেই এ রাজ্যের ৩৬ জনের
Next: সিএবির বর্ষসেরা পুরস্কারে চমক থাকলেও সেরা আম্পায়ার পুরস্কার না দেওয়ায় উঠছে প্রশ্ন

সম্পর্কিত গল্প

1000230726.jpg

সাইবার প্রতারণার ২৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস, বর্ধমানে গ্রেফতার ৪

Online Desk আগস্ট 27, 2026
1000370107.jpg

সরকারি আশ্রয়ে যেতে নারাজ পার্ক স্ট্রিটের সীতা, দুই মেয়েকে নিয়ে এখন রয়েছেন কোথায়?

Online Desk আগস্ট 27, 2026
1000215819.jpg

তৃণমূলের চার অ্যাকাউন্ট খুলতে এখনই অনুমতি নয়, হাইকোর্টে ধাক্কা মমতার

Online Desk আগস্ট 27, 2026

You may have missed

1000230726.jpg

সাইবার প্রতারণার ২৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস, বর্ধমানে গ্রেফতার ৪

Online Desk আগস্ট 27, 2026
1000370107.jpg

সরকারি আশ্রয়ে যেতে নারাজ পার্ক স্ট্রিটের সীতা, দুই মেয়েকে নিয়ে এখন রয়েছেন কোথায়?

Online Desk আগস্ট 27, 2026
1000215819.jpg

তৃণমূলের চার অ্যাকাউন্ট খুলতে এখনই অনুমতি নয়, হাইকোর্টে ধাক্কা মমতার

Online Desk আগস্ট 27, 2026
1000263042.jpg

স্ত্রীর সাধভক্ষণের পরদিন ভাগীরথীতে ঝাঁপ ইউটিউবারের! পরকীয়া ঘিরে সন্দেহ

Online Desk আগস্ট 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.