Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পঙ্কজ রায়ের বাসি ফুলের শ্রদ্ধার ঘটনায় সিসিটিভি ফুটেজ চাইলেন তার পুত্র

পঙ্কজ রায়ের বাসি ফুলের শ্রদ্ধার ঘটনায় সিসিটিভি ফুটেজ চাইলেন তার পুত্র

Online Desk জুন 3, 2026
Pankaj.jpg

স্পোর্টস রিপোর্টার : ভারতের প্রয়াত তারকা ক্রিকেটার পঙ্কজ রায়ের জন্মদিনে বাসি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর বিতর্ক মিটছেই না। শোনা যায় গত ৩১ মে পঙ্কজ রায়ের জন্মদিনের আগেরদিন প্রয়াত জগমোহন ডালমিয়ার জন্মদিন ছিল সেই অনুষ্ঠানের বাসি ফুল দিয়ে পঙ্কজ রায়কে শ্রদ্ধা জানানো হয়। কারণ সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সচিব বাবলু কোলে আর কোষাধক্ষ সঞ্জয় দাস আইপিএল ফাইনালে আহমেদাবাদে ছিলেন।

সেই খবর প্রকাশ পেতেই সিএবি-র বিবৃতিতে লেখা হয়েছিল, ‘এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যে। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা। টাটকা ফুলের সাজেই কিংবদন্তিদের শ্রদ্ধা জানানো হয় সিএবিতে। প্রণব রায়কেও আমন্ত্রণ জানানো হয়।’ এবারে সেই বিষয়ে নিয়ে সিএবির সিসিটিভি ফুটেজ চাইলেন পঙ্কজ রায়ের পুত্র তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রণব রায়।

এদিন প্রণব রায় বললেন,’আমি চিঠি দিয়েছি সচিব বাবলু কোলেকে। পঙ্কজ রায়ের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের জন্মদিন পালনের ক্ষেত্রে বাসি ফুল ব্যবহার করার যে অভিযোগ উঠেছে, সেটা শুনে আমি বেশ বিচলিত। সিএবি-র কাছে আমি সিসিটিভি ফুটেজ চেয়েছি। সেটা থেকেই আশা করছি সব স্পষ্ট হয়ে যাবে। ঠিক কী হয়েছিল, সেটাও জানা যাবে।আমাকে সিএবি-র কেউ আমন্ত্রণ জানায়নি। পরে সিএবি-র যুগ্মসচিব মদন ঘোষ ও কোষাধ্যক্ষ সঞ্জয় দাসের সঙ্গে কথা হয়। সিএবি কোষাধ্যক্ষ ফোনে ক্ষমা চেয়ে নেওয়ার পাশাপাশি দুঃখপ্রকাশ করে আমাকে মেসেজও করেছেন। তারপরেও সিএবি কী করে বিবৃতি দিল যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে? সত্যিই আমি অবাক।’

Post Views: 99

Continue Reading

Previous: CID-র পর অভিষেকের বাড়িতে হাজির ED!
Next: একজন ‘তোফায়েল আহমেদ’-এর কথা

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.