ওঙ্কার ডেস্ক: বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে যখন হাতে ব্যাটন তুলে নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়-র বাড়িতে হাজির ED। জানা গিয়েছে সই নকল মামলার তদন্তে তাঁর বাড়িতে হাজির হয়েছেন তাঁরা। যখন তৃণমূল আদি নব্যর লড়াইতে কার্যত ভেঙে পড়েছে সেই সময় ed-র এই অভিযান তাৎপর্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আজ বিকেল পাঁচটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছন গোয়েন্দারা। দুজন ইডি কর্তা পৌঁছন সেখানে। তাঁদের হাতে রয়েছে একটি ফাইল। সেখানে লেখা সমন। অর্থাৎ হাজিরার নোটিস দিতে সেখানে এসেছেন অফিসাররা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই সেখানে এসেছেন গোয়েন্দারা।
প্রসঙ্গত, গত শনিবার সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথেই প্রবল জনরোষের মুখে পড়েন অভিষেক ব্যানার্জি। তাঁকে লক্ষ্য করে ডিম, পাথর, ইট ছোঁড়া হয়। সেই সময় আহত হন তিনি। সোনারপুর থেকে ফিরেই কলকাতায় বিভিন্ন হাসপাতালে যান তিনি। কিন্তু তৃণমূলের অভিযোগ, কোথাও তাঁকে ভর্তি নেওয়া হয়নি। আহত অবস্থায় রাতেই বাড়ি ফিরে আসেন অভিষেক। বাড়িতেই আপাতত বিশ্রামে আছেন তিনি। এই আবহে অসুস্থতার কারণে গত সোমবার ভবানী ভবনেও হাজিরা এড়িয়ে যান অভিষেক। সই বিতর্কে তলব করা হলেও সেদিন ভবানী ভবনে হাজিরা দেননি তৃণমূল সাংসদ। এরপর সেদিন বিকেলেই কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে ফের সিআইডি টিম পৌঁছয়। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে ভিতর থেকে এক কর্মী বেরিয়ে আসেন। নোটিশও নেন তিনি। সূত্রের খবর, অভিষেককে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তারপরে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।