Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত! মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হওয়ার আহ্বান ‘তৃণমূল বিদ্রোহী’-দের

বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত! মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হওয়ার আহ্বান ‘তৃণমূল বিদ্রোহী’-দের

Online Desk জুন 3, 2026
lop.png

ওঙ্কার ডেস্ক: বহু জল্পনা কাটিয়ে অবশেষে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মূল তৃণমূল থেকে বিদ্রোহ করে মোট ৫৮ জন বিধায়কদের সম্মেলিত চিঠি দেওয়া হয় বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে। ঘাসফুল শিবিরের বিজয়ী বিধায়কদের সিংহভাগ এই মর্মে সই করে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা পদ প্রদান করা হয়।
বিধানসভায় বিরোধী দলনেতার পদকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েনের আবহে বুধবার নিজের অবস্থান স্পষ্ট করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে গঠিত নতুন বিরোধী গোষ্ঠীর বৈঠকে উপস্থিত বিধায়কদের সংখ্যা নিয়ে জল্পনার মধ্যেই তিনি দাবি করেন, বিরোধী শিবিরের মোট ৫৮ জন বিধায়কের মধ্যে ২৩ জন ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বাকি ২০ জন বিধায়কদের দায়িত্ব তাঁর কাঁধে নেই বলেও স্পষ্ট করে দেন তিনি।
ঋতব্রত জানান, তাঁকে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনি সেই দায়িত্ব পেলে সরকার যে ভালো কাজ করবে তার প্রশংসা করবেন, আবার জনস্বার্থবিরোধী বা ভুল পদক্ষেপের সমালোচনাও করবেন। তাঁর কথায়, প্রকৃত বিরোধী রাজনীতির লক্ষ্য হওয়া উচিত সরকারের ভালো কাজকে স্বীকৃতি দেওয়া এবং ত্রুটিগুলিকে সামনে আনা। তিনি আরও দাবি করেন, ৬০ জন বিধায়কের সমর্থন তাঁদের সঙ্গে রয়েছে এবং সেই সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। যদিও বৈঠকে ২৩ জন উপস্থিত ছিলেন, তবু অনুপস্থিত বহু বিধায়ক তাঁদের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন বলেও তাঁর বক্তব্য।
এই রাজনৈতিক অবস্থান গ্রহণের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের বার্তা দিতে ভোলেননি ঋতব্রত। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী।” পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে দলের প্রধান পরামর্শদাতার পদ গ্রহনে আহ্বান জানান ঋতব্রত। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস একটি কার্যকর পরিষদীয় দল হিসেবে কাজ করতে ব্যর্থ হয়েছে। বিরোধী কণ্ঠস্বরকে যথাযথভাবে তুলে ধরতে না পারার কারণেই তাঁরা এই নতুন উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন। ঋতব্রতের বক্তব্য, সঠিক সমালোচনা এড়িয়ে যাওয়া বা দলের স্বার্থে যথযথ ভূমিকা পালন না করার প্রবণতা থেকেই এই সংকট তৈরি হয়েছে। সেই কারণেই বিকল্প পরিষদীয় কাঠামো গড়ে তুলে বিধানসভার ভিতরে আরও সক্রিয় বিরোধী ভূমিকা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন গোষ্ঠীর সাংগঠনিক কাঠামো সম্পর্কেও তিনি কিছু তথ্য দেন। তাঁর দাবি, আখরুজ্জামানকে চিফ হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকার পরিকল্পনা রয়েছে, যেখানে ভবিষ্যৎ কর্মসূচি ও সংগঠন সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। এদিন সংবাদমাধ্যেমের মুখোমুখি হয়ে তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অসন্তোষও প্রকাশ করে এই বিদ্রোহী তৃণমূলের একাংশ। তারা এও স্পষ্ট করে বিধানসভায় সাংসদ অভিষেকের কোনো ভূমিকা নেই।
সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে ঋতব্রত বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবাদমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন রাজনৈতিক উদ্যোগকে মানুষের সামনে তুলে ধরতে এবং প্রকৃত পরিস্থিতি জানাতে সংবাদমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
রাজ্য রাজনীতিতে এই নতুন সমীকরণ কতটা প্রভাব ফেলতে পারে এবং বিধানসভার ভিতরে বিরোধী শক্তির ভারসাম্যে কী পরিবর্তন আনতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে স্বীকার করেই বর্তমান পরিষদীয় নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কৌশল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Post Views: 83

Continue Reading

Previous: কুয়েত বিমানবন্দরে ইরানি হামলায় নিহত ১ ভারতীয়
Next: CID-র পর অভিষেকের বাড়িতে হাজির ED!

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.