Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • কুয়েত বিমানবন্দরে ইরানি হামলায় নিহত ১ ভারতীয়

কুয়েত বিমানবন্দরে ইরানি হামলায় নিহত ১ ভারতীয়

Online Desk জুন 3, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হল এক ভারতীয়ের। কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস বুধবার জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি হামলায় ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যে উপসাগরীয় সংঘাত তীব্র হওয়ার মাঝে এই হামলার ঘটনা ঘটল।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই হামলায় বিমানবন্দরের কর্মী ও যাত্রীসহ অন্তত ৬৩ জন আহত হয়েছেন। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরের বিভিন্ন কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কুয়েতের তরফে জানানো হয়েছে। এক জন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন জখম হয়েছেন। এই হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতি মূল্যায়ন করার পর এবং নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের পর কুয়েত এয়ারওয়েজ চার নম্বর টার্মিনাল থেকে পরিষেবা পুনরায় শুরু করছে। এদিকে সংঘাতের ফলে হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যার ফলে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। এই কৌশলগত জলপথ দিয়ে সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হতো।

বাহরাইনের সেনাবাহিনী জানিয়েছে, তারা তিনটি ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করেছে। এর আগে ইরান দাবি করেছিল, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরে এবং অন্য একটি বিমানঘাঁটি ও হেলিকপ্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েতকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে, অথবা ওড়ার সময় ভেঙে গেছে।

Continue Reading

Previous: হাতে সংবিধান নিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিকে শিবকুমার
Next: বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত! মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হওয়ার আহ্বান ‘তৃণমূল বিদ্রোহী’-দের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.