ওঙ্কার ডেস্কঃ শহিদ স্মরণের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে চেনা মেজাজে অভিষেককে পালটা দিলেন দিলীপ ঘোষ। বললেন, “আমরা তো কিছুই করিনি, চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি।” দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে।
বর্তমানে শাসকের আসনে বিজেপি, বিরোধী তৃণমূল। মঙ্গলবার ছিল একুশে জুলাই। কালীঘাট তৃণমূলের শহিদ স্মরণের মঞ্চ থেকে অভিযোগ করা হয়েছিল বিভিন্ন জায়গায় কর্মীদের আটকানো হয়েছে। ফলে তাঁরা কলকাতা আসতে পারেননি। এই অভিযোগ শুনেই ফুঁসে উঠলেন দিলীপ ঘোষ।
অভিষেকের প্রসঙ্গ উঠতেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, “দিন পালটেছে। তাই আপনারা এখনও ঘুরে বেড়াচ্ছেন। আমাদের সঙ্গে যা করেছেন, আমি কিছুই করিনি। চাইলে জামা কাপড় খুলে রাস্তায় মারতে পারতাম। এখনও চাইলে পারি।” এরপর দিলীপ আরও বলেন, “আগের দিলীপ আর এই দিলীপ এক নয়। সংযম দেখাচ্ছি ভুলে যাবেন না।”