Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আদালতে দাঁড়িয়ে যুবতী বললেন, বাড়িতে ফিরবো না, মা-বাবা মেরে ফেলবে !

আদালতে দাঁড়িয়ে যুবতী বললেন, বাড়িতে ফিরবো না, মা-বাবা মেরে ফেলবে !

Online Desk জুলাই 9, 2024
courtt.png

অমিত কুমার দাস, কলকাতা : অপহরণের অভিযোগের শুনানিতে কলকাতা হাইকোর্টে উঠে এলো অনার কিলিংয়ের মতো গুরুতর পাল্টা অভিযোগ। শুনে বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের নির্দেশে এজলাসে হাজির করানো হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া তরুণীকে।
তাঁর আশঙ্কা, প্রেম করে বিয়ে করায় বাড়ির লোক তাকে খুন করতে পারে। নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ শুনে বিস্মিত আদালত। মেয়েটির বাবা হাইকোর্টে মামলা দায়ের করে অভিযোগ করেছিলেন যে, তাঁর মেয়েকে অপহরণ করে আটকে রাখা হয়েছে। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ করছে না। গত ২৮ জুন প্রথম শুনানিতে, রাজ্য জানায়, মেয়েটি স্বেচ্ছায় গিয়েছে এবং সে বাড়িতে ফিরতে আপত্তি জানিয়েছে। বিচারপতি তাই শুনে মেয়েটিকে এজলাসে হাজির করাতে ইলামবাজার থানার পুলিশকে নির্দেশ দেয়। পাশাপাশি মেয়েটির যাতে ক্ষতি না হয় সেটা দেখতে বলা হয় থানাকে।
এদিন আদালতের নির্দেশ মতো মেয়েটিকে এজলাসে হাজির করা হয়। সরকারি আইনজীবী সুমন সেনগুপ্ত আদালতে জানান, মেয়ে তাঁর বাবার বাড়িতে ফিরতে চায় না। কারণ বাড়ি ফিরলে বাবা তাকে খুন করে ফেলবে বলে তাঁর আশঙ্কা। মেয়েটি জানিয়েছে, এর মধ্যে তার প্রেমিকের বাড়ি গিয়ে কার্যত হামলা করে তার বাবা এবং অন্যরা। তাকেও নৃশংস ভাবে মারধর করা হয়। সবার সামনে তাকে বিবস্ত্র করে দেওয়ার পরিস্থিতি হলেও তার বাবা মা অত্যাচার থামায়নি। এদিন অবশ্য মেয়েটি আদালতে আবেদন করে, যাতে তার বাবা মা কোনো ভাবে ওই বাড়ি গিয়ে অত্যাচার করতে না পারে সেই নির্দেশ দিক আদালত। যদিও আদালত পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

Post Views: 89

Continue Reading

Previous: বুধে উপনির্বাচন, চরম ব্যস্ততা রায়গঞ্জ ডিসিআরসিতে
Next: শীঘ্রই খোলা হবে পুরীর রত্ন ভান্ডার!

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.