Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কসবা ধর্ষণকাণ্ডে দেখানো যাবে অভিযুক্তদের ছবি, তবে মানতে হবে হাইকোর্টের এই নির্দেশ

কসবা ধর্ষণকাণ্ডে দেখানো যাবে অভিযুক্তদের ছবি, তবে মানতে হবে হাইকোর্টের এই নির্দেশ

Online Desk জুলাই 3, 2025
court.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: কসবা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের ছবি দেখানো যাবে কি না এক মামলায় স্পষ্ট নির্দেশিকা দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের ছবি দেখানো যাবে, তবে লক্ষ্য রাখতে হবে সেই সঙ্গে নিরীহ কারোর ছবি যেন না প্রকাশিত হয়।

স্পষ্ট নির্দেশ দিয়ে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, ‘অভিযুক্তদের ছবি দেখানো যাবে, তবে সাধারণ ছাত্রদের মুখ ব্লার না করলে পদক্ষেপ করা হবে।’ উল্লেখ্য, গত ২৫ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের এক ছাত্রীকে ধর্ষণ করা হয়। যে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। অভিযোগ, কলেজের মূল ফটক আটকে, সিকিউরিটি গার্ডের ঘরে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর দিন অর্থাৎ ২৬ জুন কসবা থানায় অভিযোগ জানান নির্যাতিতা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত তিন জনকেই গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতরা হলেন, মনোজিৎ মিশ্র (৩১), জাইব আহমেদ (১৯), ও প্রমিত মুখোপাধ্যায় (২০)।

প্রসঙ্গত এদিনই কসবা ধর্ষণকাণ্ডের পর কড়া পদক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে-র ডিভিশন বেঞ্চ ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ কার্যকর করতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরকে অবিলম্বে নোটিস জারি করারও নির্দেশ দিয়েছে আদালত। তবে যদি বিশেষ কোনও কারণে বা পরিস্থিতিতে ইউনিয়ন রুম ব্যবহার করার দরকার হয়, তবে সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত ভাবে আবেদন জানাতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট।

Post Views: 116

Continue Reading

Previous: কালীঘাটকে ৪ গোল দিয়ে লিগের প্রথম জয় বাগানের
Next: দক্ষিণবঙ্গ জুড়ে একদিকে যেমন চলছে বৃষ্টি, অন্যদিকে বাড়ছে তাপমাত্রা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.