Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হাইকোর্টে ৭ মে

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হাইকোর্টে ৭ মে

Online Desk এপ্রিল 28, 2025
court.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি পিছোল কলকাতা হাইকোর্টে। আগামী ৭ মে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটির শুনানি হবে। ওই দিনই সব পক্ষকে নথিপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলাটির শুনানি প্রসঙ্গে বিচারপতি জানিয়েছেন, যে আইনজীবীদের বক্তব্য একই, আদালতে কোনও এক জনের নেতৃত্বে তাঁদের বক্তব্য পেশ করতে হবে। কারণ একসঙ্গে একাধিক আইনজীবীর বক্তব্য শোনার সময় আদালতের নেই।

উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। দু বছর পর ২০১৬ সালে তাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে ৪২ হাজার ৯৪৯ জনকে নিয়োগ করে পর্ষদ। তবে ওই নিয়োগ প্রক্রিয়ায় ‘ত্রুটি’ রয়েছে, এমন অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলার প্রেক্ষিতেই ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেন। তবে সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, চাকরি বাতিল করা হলেও সংশ্লিষ্টরা স্কুলে যাবেন। সেই সঙ্গে আদালত জানিয়েছিল, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে। সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। প্রসঙ্গত এর আগে গত ৭ এপ্রিল ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি থাকলেও তা হয়নি। কারণ ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন।

Post Views: 92

Continue Reading

Previous: পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিলেন পাকিস্তানে আটক ভারতীয় জওয়ান পূর্নমের পরিবার
Next: নয়াদিল্লি-ইসলামাবাদ উত্তেজনার আবহে পাক সেনা বাহিনীতে গণ ইস্তফা! মুনিরের পদত্যাগের দাবি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.