Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নয়াদিল্লি-ইসলামাবাদ উত্তেজনার আবহে পাক সেনা বাহিনীতে গণ ইস্তফা! মুনিরের পদত্যাগের দাবি

নয়াদিল্লি-ইসলামাবাদ উত্তেজনার আবহে পাক সেনা বাহিনীতে গণ ইস্তফা! মুনিরের পদত্যাগের দাবি

Online Desk এপ্রিল 28, 2025
asim-pak.jpg

ওঙ্কার ডেস্ক: টালমাটাল পরিস্থিতি পাকিস্তানের সেনাবাহিনীতে! সেনা প্রধান অসীম মুনিরের বিরুদ্ধে যে কোনও সময় বিদ্রোহ ঘোষণা করতে পারে পাকিস্তানের সেনাবাহিনীর জওয়ানদের একাংশ। পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে এমন খবরে স্বাভাবিক ভাবেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক পরিসরে।

ঠিক কী ঘটেছে? সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পাক সেনা বাহিনী থেকে ৫০০ জওয়ান এবং ১০০ অফিসার ইস্তফা দিয়েছেন। পহেলগাঁও কাণ্ডের পর ভারতের হুঁশিয়ারির পর এমনিতেই ভয়ে কাঁপছে পাকিস্তান। সেই আবহে সেনাবাহিনীর অন্দরেই জওয়ান ও অফিসাররা আচমকা ইস্তফা দিতে শুরু করায় বিপাকে পড়েছে ইসলামাবাদ। ইস্তফার কারণ হিসেবে মানসিক চাপ এবং অসুস্থতার কথা বলেছেন জওয়ানরা। তবে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেনাপ্রধান মুনিরের বিরুদ্ধে ক্ষোভ থেকে এই ইস্তফার হিড়িক পাক বাহিনীতে। শুধু তাই নয়, সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের পদত্যাগের দাবি জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর অফিসারদের একাংশ।

সম্প্রতি একটি চিঠি প্রকাশ্যে এসেছে। যেটি লিখেছেন ভারত- পাক সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা ১১ নম্বর কোরের লেফট্যান্যান্ট জেনারেল উমর আহমেদ বুখারি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রককে সেটি লিখেছেন তিনি। সেই চিঠি প্রকাশ্যে আসার পরেই পাকিস্তানের সেনা বাহিনী থেকে জওয়ানদের ইস্তফা দেওয়ার খবর সামনে আসে। মুনিরের বিরুদ্ধে অভিযোগ, বেছে বেছে নির্দিষ্ট কিছু অফিসার এবং জওয়ানকে সেনার এক কোর থেকে অন্য কোরে বদলি করা হচ্ছে। এর ফলে জওয়ানদের মধ্যে অসন্তোষ বাড়ছে৷ যার পরিণতিতে এমন গণ ইস্তফার ঘটনা।

Post Views: 188

Continue Reading

Previous: প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হাইকোর্টে ৭ মে
Next: ‘দুর্গাপুর জংশন’ এর মুক্তির পরই একাধিক অভিযোগ পরিচালকের বিরুদ্ধে! এবার মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.