Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী আবাসে ভেঙে পড়ল লোহার বিম, একটুর জন্য প্রাণে বাঁচলেন ছাত্রীরা

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী আবাসে ভেঙে পড়ল লোহার বিম, একটুর জন্য প্রাণে বাঁচলেন ছাত্রীরা

Online Desk জুন 21, 2025
CU-Hostel.jpg

নিজস্ব সংবাদদাতা : শনিবার ভোরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে ঘটে গেল এক বড়সড় দুর্ঘটনা। বিডন স্ট্রিটে অবস্থিত এই হস্টেলের একটি ঘরের ছাদ থেকে হঠাৎ খুলে পড়ে লোহার বিম। ভয়াবহ এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান তিন ছাত্রী। ঘটনার সময় তাঁরা ঘরের ভিতরে ঘুমোচ্ছিলেন।

ঘটনাটি ঘটেছে আনুমানিক ভোর সাড়ে পাঁচটা নাগাদ। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে হস্টেলের ১৭ নম্বর ঘর। ছুটে আসেন অন্যান্য আবাসিকরা। পরে জানা যায়, ছাদের লোহার বিম ভেঙে পড়েছে। এই ঘটনার পর ছাত্রীরা জানিয়েছেন, বহুদিন ধরেই হস্টেলের ছাদ ও ঘরের মেরামতির কোনো কাজ হয়নি। একাধিকবার অভিযোগ জানানোর পরেও কর্তৃপক্ষ থেকে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের আরও দাবি, এর আগেও এমন বিপজ্জনক ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনা করে হস্টেলের অন্তত ৭৫ জন আবাসিককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সূত্রে জানা গেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হস্টেলে তাঁদের অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হবে।

এই সময় হস্টেল বদল নিয়ে উদ্বিগ্ন ছাত্রীরা। তাঁদের অভিযোগ, সামনেই পরীক্ষা, এখন পরিবেশ বদলে গেলে মনঃসংযোগ নষ্ট হবে এবং পড়াশোনায় বড় ধাক্কা লাগতে পারে। কিন্তু হস্টেলের বর্তমান অবস্থায় সেখানে থাকা ঝুঁকিপূর্ণ বলেই জানাচ্ছেন ইঞ্জিনিয়াররা। ইতিমধ্যেই তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে হস্টেল খালি করার পরামর্শ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ঘরগুলির মেরামতির কাজও দ্রুত শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

হস্টেলের দুরাবস্থা নিয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও কেন এমন দুর্ঘটনার কবলে পড়ল আবাসিক ছাত্রীরা তা নিয়ে অভিযোগ উঠছে। বিশ্ববিদ্যালয়ের গাফিলতিকেই দুষছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। পরীক্ষার মুখে ছাত্রীদের এই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার জন্য প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম নিয়ে।

Post Views: 197

Continue Reading

Previous: টানা বৃষ্টিতে ডুবেছে একাধিক জেলা, ফের ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া দফতরের
Next: কেনো তাকে অধিনায়ক করা হল প্রমাণ করলেন শুভমন

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.