Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন জাস্টিন ট্রুডো

Online Desk জানুয়ারি 7, 2025
WhatsApp-Image-2025-01-07-at-9.48.22-AM.jpeg

ওঙ্কার ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন জাস্টিন ট্রুডো। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রী পদে পদত্যাগের পাশাপাশি তিনি তাঁর দল লিবারেল পার্টির প্রধান পদ থেকেও পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন।

সাংবাদিক সম্মেলনে ট্রুডো বলেন, নিজের পরিবারের সঙ্গে আলোচনা করে কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর সাফল্যের পিছনে পরিবারের অবদান রয়েছে বলে জানান তিনি।

তিন বারের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বাধার কারণে কয়েকমাস ধরে পার্লামেন্ট অচল হয়ে আছে। এখন নতুন করে শুরুর সময় বলে মন্তব্য করেন তিনি। তাঁর আরও সংযোজন, দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে এই ‘জটিল’ সময়ে দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য পার্লামেন্টে একটি নতুন শুরু দরকার।

প্রসঙ্গত, আগামী ২৪ মার্চ পর্যন্ত কানাডার পার্লামেন্ট অধিবেশন মুলতবি ঘোষণা করেছেন জাস্টিন ট্রুডো। এই সময়ের মধ্যে লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচন করা হবে। ২০১৫ সালে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে প্রথমবার কানাডার প্রধানমন্ত্রী হন ট্রুডো।

Post Views: 108

Continue Reading

Previous: সকাল সকাল কেঁপে উঠল কলকাতা, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১
Next: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে কি ক্ষমা করে দেবেন নিহতের পরিবার?

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.