Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আবগারি দুর্নীতি মামলার মাস্টারমাইন্ড অরবিন্দ কেজরিওয়াল, আদালতে CBI

আবগারি দুর্নীতি মামলার মাস্টারমাইন্ড অরবিন্দ কেজরিওয়াল, আদালতে CBI

Online Desk জুলাই 30, 2024
456.png

সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ আদালতে স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে এই মামলায় একটি প্রধান এবং চারটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই চার্জশিটগুলিতে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, তেলেঙ্গানার বিধান পরিষদের সদস্য কে কবিতা সহ কয়েকজনের নাম রয়েছে।
রাউজ অ্যাভিনিউ আদালতে সিবিআই জানিয়েছে, সোমবার আবগারি মামলায় জমা দেওয়া চার্জশিটই চূড়ান্ত। এই চার্জশিটে সিবিআই দাবি করেছে, কেজরিওয়ালের নির্দেশেই দলের নেতাদের কোটি কোটি টাকা দিয়েছিলেন মদের ব্যবসায়ীরা। বিনিময়ে ব্যবসা বাড়াতে নানা সুবিধা নিয়েছিলেন মদের ব্যবসায়ীরারা।

সিবিআই-এর তরফে সরকারি আইনজীবী ডিপি সিং আদালতে বলেন, আবগারি দুর্নীতি মামলার মাস্টারমাইন্ড দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমস্ত দুর্নীতি হয়েছে তাঁরই নির্দেশে। সরকারি আইনজীবী আরও বলেন, কেজরি কে গ্রেফতার করতে না হলে তাঁর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা সম্ভব হত না। তাঁকে জামিন দেওয়া হলে, কেজরি তথ্যপ্রমাণ লোপাট করার ক্ষমতা রাখেন। সরকারি আইনজীবী আদালতে আরও জানান, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের পরে আপের নেতা কর্মীরা এগিয়ে আসেন আবগারি দুর্নীতি সংক্রান্ত তথ্যপ্রমাণ দিতে।

Post Views: 60

Continue Reading

Previous: গরু ও কয়লা পাচারের পর এবার রেশন দুর্নীতিতে নাম জড়ালো জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আব্দুলের
Next: এ রাজ্যে পুলিশও নিরাপদ নয় : কৌস্তভ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.