Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এখনও লড়ছেন ১৮জন ভারতীয় যুবক, দেশে ফিরেছেন ৯৬জন, জানাচ্ছে বিদেশ মন্ত্রক

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এখনও লড়ছেন ১৮জন ভারতীয় যুবক, দেশে ফিরেছেন ৯৬জন, জানাচ্ছে বিদেশ মন্ত্রক

Online Desk জানুয়ারি 18, 2025
ftgyuhjfv.png

ওয়েব ডেস্ক: মোটা বেতনের চাকরির লোভ দেখিয়ে ভারতীয় নাগরিক অন্তত ১২৬জন যুবককে রাশিয়ায় পাচার করা হয়েছে। এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত চক্রগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ফের উদ্বেগজনক তথ্য জানাচ্ছে।
ভারতীয় নাগরিক যুবকদের চাকরির লোভ দেখিয়ে রাশিয়ায় পাচার করার পরে রাশিয়ান সেনাবাহিনীতে ওঁদের যোদ্ধা হিসেবে নিয়োগ করা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে লড়তে এরপর যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টি জানাজানির পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত বছর দুবার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরও ভারতের পক্ষে সন্তুষ্ট হওয়ার মতো ফল মেলেনি।
শনিবার বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, যে ১২৬জন ভারতীয় নাগরিককে মোটা অঙ্কের বেতনের চাকরির লোভ দেখিয়ে রাশিয়ায় পাচার করে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে, এঁদের ৯৬জনকে দেশে ফেরানো হয়েছে ভারত সরকারের সক্রিয়তায়। তবে দুঃখজনক ঘটনা ইতিমধ্যে ১২জন ভারতীয় নাগরিকের যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ এখনও ১৬জন ভারতীয় যুবক। ওঁদের খোঁজ পেতে কেন্দ্রীয় সরকার সচেষ্ট।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাচার হওয়া ১৮জন যুবক এখনও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে লড়তে বাধ্য হচ্ছেন। গত অক্টোবরে মোদী-পুতিনের বৈঠকের পরে পুতিন কথা দিয়েছিলেন, যে সমস্ত ভারতীয় যুবককে রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধে জোর করে নিয়োগ করা হয়েছে, যাতে ওঁরা স্বদেশে ফিরতে পারেন সেব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। তবে পুতিন এখনও সেকথা রাখেননি।

Post Views: 78

Continue Reading

Previous: আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সোমবার সাজা ঘোষণা
Next: ফের জলপাইগুড়িতে গ্রেফতার সাত বাংলাদেশি অনুপ্রবেশকারী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.