Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • খুলে গেল ভারত-রাশিয়ার মধ্যে নতুন বাণিজ্যিক পথ ‘চেন্নাই-ভ্লাদিভস্টক করিডর’

খুলে গেল ভারত-রাশিয়ার মধ্যে নতুন বাণিজ্যিক পথ ‘চেন্নাই-ভ্লাদিভস্টক করিডর’

Online Desk নভেম্বর 28, 2024
noubahini.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: ভারতের অর্থনীতির ক্ষেত্রে নতুন দিগন্ত ‘চেন্নাই-ভ্লাদিভস্টক করিডর’। ভারত-রাশিয়ার মধ্যে নতুন বাণিজ্যিক পথ খুলে যাওয়ায় অর্থনীতির ক্ষেত্রে নতুন দিশা দেখা যাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এতদিন ইউরোপ ও রাশিয়ায় বাণিজ্যের জন্য সুয়েজ খাল ব্যবহার করছিল ভারত। এবার সেই রুটে বদল হল। সুয়েজ খালের উপর নির্ভরতা কমিয়ে জলপথে নতুন বাণিজ্যপথ চালু হল।

গত ১৮ নভেম্বর আয়োজিত হয় ‘সাগর মন্থন’ সম্মেলন। সেই সম্মেলনে ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ঘোষণা করেন, ‘চেন্নাই-ভ্লাদিভস্টক সামুদ্রিক করিডর’ পুরোপুরি চালু হওয়ার কথা।

বিশেষজ্ঞরা জানান, এতদিন সুয়েজ খাল দিয়ে রাশিয়া পৌঁছতে ভারতের জাহাজগুলির সময় লাগছিল ৪০ দিন। কিন্তু নতুন রুট চালু হওয়ার ফলে সময় ও খরচ দুটোই বাঁচবে। চেন্নাই থেকে পূর্ব রাশিয়ার শহর ভ্লাদিভস্টক এর দূরত্ব ৫ হাজার ৬৪৭ নটিক্যাল মাইল অর্থাৎ ১০ হাজার ৪৫৯ কিলোমিটার জলপথ। অন্যদিকে সুয়েজ খাল হয়ে ইউরোপ পৌঁছাতে ভারতীয় জাহাজগুলোকে পাড়ি দিতে হতো ৮ হাজার ৬৭৫ নটিক্যাল মাইল অর্থাৎ ১৬ হাজার ৬৬ কিলোমিটার সমুদ্রপথ। শুধু তাই নয়, সুয়েজ খাল দিয়ে যাতায়াতের জন্য প্রত্যেক ভারতীয় জাহাজপিছু মিশরকে প্রায় ৭০ হাজার ডলার ফি দিতে হয়। নতুন রুট চালু হওয়ার পরে ২০ দিনের মধ্যে ইউরোপে পৌঁছতে পারছে ভারতীয় জাহাজগুলি। নতুন এই রুটটি ফাঁকা থাকায় কম সময়ে জাহাজগুলি পৌঁছতে পারছে। বিশেষজ্ঞদের মতে এই রুট চালু হওয়ায় নতুন দিগন্ত খুলে গিয়েছে ভারতের অর্থনীতিতে।

Post Views: 100

Continue Reading

Previous: সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবীতে কৃষ্ণনগরে প্রতিবাদ মিছিল
Next: জমি মাফিয়াদের দৌরাত্ম,আতঙ্ক ঝাড়গ্রাম জেলায়

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.