Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে এনকাউন্টার, নিহত ৩৬ মাওবাদী, উল্লাস মুখ্যমন্ত্রীর

ছত্তিশগড়ে এনকাউন্টার, নিহত ৩৬ মাওবাদী, উল্লাস মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 5, 2024
sdsd.jpg

ইন্দ্রানী চক্রবর্তী: ছত্তিশগড়েনারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে এনকাউন্টার, নিহত ৩৬জন মাওবাদী। এটি সাম্প্রতিককালে নিরাপত্তা বাহিনীর জন্য সবচেয়ে বড় সাফল্য হিসেবে চিহ্নিত হচ্ছে, একই সাথে এযাবৎ মাও শিবিরের সবচেয়ে বড় ক্ষতি হিসেবে চিহ্নিত হচ্ছে।
সূত্রের খবর গিয়েছে শুক্রবার গোয়েন্দা সূত্রে মাওবাদী উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় ছত্তিশগড়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) আর স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। যৌথ অভিযানে পৃথক দলগুলিকে গতকাল ওর্চা এবং বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর এবং থুলথুলি গ্রামে পাঠানো হয়েছিল। তারা এসব গ্রামে চিরুনি অভিযান চালায়। শুক্রবার দুপুর নাগাদ, নেন্দুর-থুলথুলির কাছে জঙ্গলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নিহত হয় ৩৬ জন মাও গেরিলা বাকীরা জঙ্গলে পিছু হঠতে সক্ষম হন। এই অভিযানে একে সিরিজ সহ বেশ কিছু অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও গতকালের এই অভিযানের পর উল্লাস প্রকাশ করে বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, “নকশালবাদ তার শেষ নিঃশ্বাস নিচ্ছে… রাজ্য থেকে নকশালবাদ অবশ্যই নির্মূল হতে চলেছে… কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে নয় মাসে দুবার রাজ্য সফর করেছেন এবং তিনি ২০২৬ সালের মার্চের মধ্যে নকশালবাদের অবসান ঘটাতে সংকল্প করেছেন।”
প্রসঙ্গত গত কয়েকদিন আগে রাজ্যের ১২ টি জায়গায় মাও খোঁজে সমাজকর্মীদের বাড়িতে তল্লাশি চালায় এনআইএ এবং এসটিএফ। এর আগেও বাংলা এবং আসাম থেকে একের পর এক গ্রেফতার হয়েছেন সিপিআই(মাওবাদী)র কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব। গত কয়েকবছর যাবৎ নিরাপত্তা বাহিনীর তরফ থেকে জোর ধাক্কার সম্মুখীন ঝাড়খন্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মাও গেরিলারা। এতে এই একটা বিষয় স্পষ্ট যে মাওবাদী কার্যকলাপ এবং সংগঠন নিঃশেষ করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। এছাড়াও গত ১লা অক্টোবর এনআইএর সাথে এসটিএফের অভিযান এবং গতকাল ছত্তিশগড় এসটিএফের অভিযানের পর আপাত অনুমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি শত বিরোধীতা সত্বেও এক লাইনে দাঁড়িয়েছে।

Post Views: 115

Continue Reading

Previous: ডাক্তারদের কর্ম বিরতি উঠলেও জটিলতা থেকে যাচ্ছে!
Next: কফি হাউসের সেই আড্ডাটা’ গানকে ভিত্তি করে তৈরি হয়েছে বাংলা কাহিনীচিত্র ‘কফি হাউস’

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.