Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জাল নোটের কারবার করছে মাওবাদীরা! উদ্ধার হয় ৫০, ১০০, ২০০ এবং ৫০০-র বিপুল পরিমাণ জাল টাকা এবং জাল নোটের ছাপাখানা

জাল নোটের কারবার করছে মাওবাদীরা! উদ্ধার হয় ৫০, ১০০, ২০০ এবং ৫০০-র বিপুল পরিমাণ জাল টাকা এবং জাল নোটের ছাপাখানা

Online Desk জুন 23, 2024
45.png

তামসী রায় প্রধান, ওঙ্কারঃ মাওবাদীদের ডেরায় সন্ধান মিলল জাল নোটের ছাপাখানার। উদ্ধার হয়েছে ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত প্রায় সব ধরনের প্রচুর জাল নোট। পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক রাইফেল, গুলি, বিস্ফোরক ও ওয়ারলেস সেট উদ্ধার করেছে যৌথ বাহিনী।
ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের ডেরায় তল্লাশি চালিয়ে সন্ধান মিলল জাল নোটের ছাপাখানার। পাশাপাশি উদ্ধার হয়েছে ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত প্রায় সব ধরনের প্রচুর জাল নোট। এবার এমনটাই দাবি করল ছত্তিশগড় পুলিশ।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুকমার একাধিক জায়গায় মাও বিরোধী অভিযানে নেমেছিল সুকমা জেলা পুলিশ, ডিআরজি, বস্তার ফাইটার ও সিআরপিএফের ৫০ ব্যাটেলিয়ান। অভিযানের পর উদ্ধার হয় ৫০, ১০০, ২০০ এবং ৫০০-র বিপুল পরিমাণ জাল টাকা। পাশাপাশি উদ্ধার করা হয় একটি নকল টাকা ছাপানোর মেশিন সহ একাধিক সামগ্রী। একাধিক রাইফেল, গুলি, বিস্ফোরক ও ওয়ারলেস সেট উদ্ধার করেছে যৌথ বাহিনী। ছত্তিশগড় পুলিশ দাবি, ‘গত কয়েকদিন ধরেই সুকমা এলাকায় জাল নোটের সন্ধান মিলছিল। তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে, আর্থিক সংকটের মধ্যে রয়েছে মাও সংগঠন। আর আর্থিক সংকট মেটাতে জাল নোট ছাপানোর কারবার শুরু করেছে মাওবাদীরা। এর পর যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে সুকমার মৌলাসুর, কোরাজগুড়া, দন্তেশপুরম এবং আশেপাশের এলাকায় যৌথ বাহিনী তল্লাশি অভিযান চলায়। সেখান থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও জাল নোট ছাপার মেশিন। তবে কনও মাওবাদী সদস্যকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সুকমা পুলিশের তরফে আরও দাবি করা হয়েছে, লাগাতার নিরাপত্তাবাহিনীর অভিযানের জেরে বর্তমানে কিছুটা হলেও কোনঠাসা মাওবাদীরা।

Post Views: 61

Continue Reading

Previous: ডবল ইঞ্জিন সরকারের বিহারে ফের সেতু বিপর্যয়
Next: ছাত্র ছাত্রীদের যাবতীয় মেসেজ এবার পৌঁছাবে অভিভাবকদের কাছে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.