Skip to content
জুন 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অভিন্ন দেওয়ানি বিধির পথে ছত্তিসগঢ়ও, খসড়া তৈরির জন্য গঠন করা হল কমিটি

অভিন্ন দেওয়ানি বিধির পথে ছত্তিসগঢ়ও, খসড়া তৈরির জন্য গঠন করা হল কমিটি

Online Desk জুন 26, 2026
Vishnu-Deo-Sai.jpg

ওঙ্কার ডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধি লাগুর পথে ছত্তিসগঢ়। সে রাজ্যের বিষ্ণু দেও সাই সরকার এই বিধি বাস্তবায়নের লক্ষ্যে খসড়া তৈরির জন্য একটি কমিটি গঠন করেছে। যার মাথায় বসানো হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর আগে ওই কমিটি সমস্ত দিক পর্যালোচনা করবে। তবে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার উদ্দেশ্যে ছত্তিসগঢ় সরকারের এই পদক্ষেপের ফলে বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন, আদিবাসী অধিকার এবং আইনি সমতা নিয়ে নতুন করে বিতর্কের সূচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার সাধারণ প্রশাসন বিভাগ একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন ওই কমিটিতে সদস্য হিসেবে থাকছেন শত্রুঘ্ন সিং, এম কে রাউত, মোহন পাওয়ার এবং জ্যোতি রানী সিং। সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের সম্ভাব্য সকল দিক যাচাই করার দায়িত্ব এই কমিটিকে দেওয়া হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন পর্যালোচনা করার পাশাপাশি বিবাহ, বিবাহবিচ্ছেদ, খোরপোশ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও অন্যান্য দেওয়ানি বিষয় সম্পর্কিত চালু থাকা আইন খতিয়ে দেখবে কমিটি। সুপারিশ চূড়ান্ত করার আগে নাগরিক, সামাজিক সংগঠন, আইন বিশেষজ্ঞ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকেও মত নেবে ওই কমিটি। এছাড়া, যেসব রাজ্যে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়েছে সেসব রাজ্যের পরিস্থিতিও কমিটি পর্যালোচনা করবে।

পরামর্শ ও আইনি পর্যালোচনার পর, কমিটি প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধির খসড়া এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সুপারিশ রাজ্য সরকারের কাছে জমা দেবে। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন, বিস্তারিত পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার পরেই সরকার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ছত্তিসগঢ় সরকারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যখন বিজেপি-শাসিত একাধিক রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে হাঁটছে। তখন ছত্তিসগঢ়ও সেই তালিকায় নাম লেখাতে চলেছে।

Post Views: 29

Continue Reading

Previous: ইংল্যান্ডের আগে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দল ! তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ সংমিশ্রণ, জানালেন রবি শাস্ত্রী
Next: কালিগঞ্জের তামান্নার নামে খোলা হল বিদ্যালয়; নাম ‘তামান্না খাতুন স্থায়ী পাঠশালা ও পাঠাগার’

সম্পর্কিত গল্প

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026

You may have missed

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026
OM.jpg

কারা আসল তৃণমূল? ২১ জুলাইয়ের আগেই তা নির্ধারণের দিনক্ষণ চূড়ান্ত করেছেন স্পিকার

Online Desk জুন 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.