Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাঙালি হেনস্থা ও বাংলার অবমাননা, প্রতিবাদে ঝাড়গ্রামে পদযাত্রায় মুখ্যমন্ত্রী

বাঙালি হেনস্থা ও বাংলার অবমাননা, প্রতিবাদে ঝাড়গ্রামে পদযাত্রায় মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 6, 2025
Mamata.jpg

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : কলকাতা, শান্তিনিকেতনের পর বাংলা ভাষা ইস্যুতে ঝাড়গ্রামের রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে বাংলা ভাষা ও বাংলাভাষী মানুষদের উপর একের পর এক হেনস্থার প্রতিবাদে তৃণমূল রাজ্যব্যাপী যে কর্মসূচি নিয়েছে তারই অঙ্গ হিসেবে বুধবার ঝাড়গ্রামের রাস্তায় পদযাত্রা করলেন মমতা। দুপুর আড়াইটে নাগাদ শালে, মহুয়ায় ঘেরা পুরাতন ঝাড়গ্রাম থেকে এদিন দুপুরে পদযাত্রার সূচনা করেন তিনি। প্রায় ৩ কিলোমিটার পথ পেরিয়ে মিছিল শেষ হয় শহরের পাঁচমাথা মোড়ে। মঞ্চ তৈরি ছিল। দলের কর্মী সমর্থকদের উপস্থিতিতে বাংলা ভাষা নিয়ে ফের সোচ্চার হন মুখ্যমন্ত্রী।

২৬শের নির্বাচনের দিকে তাকিতে তৃণমূলের সবচেয়ে বড় হাতিয়ার “বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার ও অবমাননা, তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। মঙ্গলবার হুগলির কামারপুকুর এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েও এই ইস্যুতে সরব ছিলেন। নাম উল্লেখ না করলেও তাঁর নিশানায় যে বিজেপি ও কেন্দ্র তা বুঝিয়ে দিয়েছেন মমতা। প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, “আমাদের ভাষা নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না। অসম্মান করলে আমরা চুপ থাকব না।”

একাধিক বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে তৃণমূল যে বাঙালির আবেগকে আগামী নির্বাচনের ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে চাইছেন, এবং সেভাবেই দলের রণনীতি সাজাচ্ছেন তা অস্পষ্ট নয়। এবারে ঝাড়গ্রাম সফরে বিভিন্ন জনজাতি সংগঠন ও ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন। বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব জনজাতি দিবস উদযাপনের সূচনা করবেন তিনি। সেই মঞ্চ থেকেই ঘোষণা হতে পারে একাধিক সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচি।

Post Views: 97

Continue Reading

Previous: সিএবির বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ হরভজন-যুবরাজদের, দেখে নিন পুরস্কারের তালিকা
Next: অচেতন রোগীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার হাসপাতালের কর্মী

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.