Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অচেতন রোগীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার হাসপাতালের কর্মী

অচেতন রোগীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার হাসপাতালের কর্মী

Online Desk আগস্ট 6, 2025
sexual-harassment.png

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ কলকাতার একবালপুর এলাকায় এক বেসরকারি হাসপাতালে মহিলা রোগীর উপর যৌন নির্যাতনের ঘটনা সামনে আসে। গত রবিবার ঐ হাসপাতালে অস্ত্রপাচার হয় নির্যাতিতার। অচেতন অবস্থায় থাকাকালীন হাসপাতালের এক কর্মী আব্দুল সুভান তাঁর উপর নির্যাতন করে বলে খবর। রোগীকে অন্যত্র স্থানান্তর করার সময় একাধিকবার অসভ্যভাবে হাত দেন আব্দুল। একবালপুর থানায় অভিযোগ দায়ের করলে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ।
পরিবারের দাবি, প্রথমে সংজ্ঞাহীন থাকলেও ধীরে ধীরে চেতনা ফিরে পেলে রোগিণী বুঝতে পারেন তাঁর সঙ্গে কী ঘটেছে। এরপর কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা জানান পরিবারের সদস্যদের। সঙ্গে সঙ্গে তারা হাসপাতালে অভিযোগ জানায় এবং একবালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। রোগিণীর বয়ান রেকর্ড করা হয় এবং খতিয়ে দেখা হয় হাসপাতালের সিসিটিভি ফুটেজ। সূত্রের খবর, ফুটেজেই স্পষ্ট ধরা পড়ে ঘটনার মুহূর্ত। এরপরেই অভিযুক্ত আব্দুলকে গ্রেফতার করে পুলিশ। কলকাতা পুলিশের ডিসি (বন্দর) হরিকৃষ্ণ পাই জানিয়েছেন, ‘‘অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।’’
এই ঘটনার জেরে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অনেকেই বলছেন, অপারেশন থিয়েটারের মতো সংবেদনশীল জায়গাতেও যদি এই ধরনের অপরাধ ঘটে, তাহলে সাধারণ ওয়ার্ডগুলিতে রোগীদের নিরাপত্তা কতটা নিশ্চিত?
প্রসঙ্গত, বছরখানেক আগেই আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় দাসকে দোষী সাব্যস্ত করে আদালত যাবজ্জীবন সাজা দেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক সরকারি হাসপাতালে শ্লীলতাহানির ঘটনা সামনে আসায় উদ্বেগ বাড়ছে শহরজুড়ে। যদিও পুলিশ তদন্তে তৎপর হলেও, এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি।

Post Views: 108

Continue Reading

Previous: বাঙালি হেনস্থা ও বাংলার অবমাননা, প্রতিবাদে ঝাড়গ্রামে পদযাত্রায় মুখ্যমন্ত্রী
Next: বউবাজারে ভ্যান থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.