Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বউবাজারে ভ্যান থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ

বউবাজারে ভ্যান থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ

Online Desk আগস্ট 6, 2025
death.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: সাত সকালে কলকাতার বউবাজারে চাঞ্চল্যকর ঘটনা। একটি ভ্যানের উপর থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় বিশিষ্ট এক ব্যক্তির মৃতদেহ। কী ভাবে তার মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতো সবাই যে যার কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু চাঁদনী চক মেট্রো স্টেশনের কাছে দেখা যায় প্রকাশ্য রাস্তায় একটি ভ্যানের উপর পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। প্রথমে ঘুমন্ত অবস্থায় রয়েছেন বলে সন্দেহ হয়। কিন্তু কাছে গিয়ে দেখা যায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তদন্তকারীরা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তি ভ্যানের চালক। কোনও কারণে তিনি অসুস্থ বোধ করায় ভ্যানের উপর শুয়ে ছিলেন। আর সেই অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ভ্যান মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বউবাজার থানার পুলিশ।

Post Views: 229

Continue Reading

Previous: অচেতন রোগীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার হাসপাতালের কর্মী
Next: মহুয়া পিনাকির গ্র্যান্ড রিশেপসন দিল্লির পাঁচতারা হোটলে; কংগ্রেস নেতাদের ভিড় অনুষ্ঠানে

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.