Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মহুয়া পিনাকির গ্র্যান্ড রিশেপসন দিল্লির পাঁচতারা হোটলে; কংগ্রেস নেতাদের ভিড় অনুষ্ঠানে

মহুয়া পিনাকির গ্র্যান্ড রিশেপসন দিল্লির পাঁচতারা হোটলে; কংগ্রেস নেতাদের ভিড় অনুষ্ঠানে

Online Desk আগস্ট 6, 2025
mahua-moitra-reception.png

ওঙ্কার ডেস্ক: রাজনীতির ময়দানে পরিচিত দুই ব্যক্তিত্ব, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ও প্রাক্তন বিজেডি সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী পিনাকী মিশ্র কয়েক মাস আগে জার্মানির বার্লিনে ব্যক্তিগত পরিসরে বিয়ে সারলেও, মঙ্গলবার নয়াদিল্লির এক পাঁচতারা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল তাঁদের রিসেপশন পার্টি।
রাজনৈতিক মহলে এই দম্পতির বিবাহ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাঁদের রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, জুল মালিয়াসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।
মহুয়া মৈত্রের রিসেপশন লুক ছিল যথারীতি নজরকাড়া। তিনি পরেছিলেন উজ্জ্বল লাল রঙের শাড়ি ও ঐতিহ্যবাহী সোনার গয়না। অপরদিকে, পিনাকী মিশ্রকে দেখা গেল সাদা-লাল রঙের ধুতি-পাঞ্জাবিতে। দু’জনের পরিপূর্ণতা যেন দৃশ্যতই প্রকাশ পেয়েছে তাঁদের উপস্থিতিতে।উল্লেখ্য, তাঁদের দু’জনেরই এটি দ্বিতীয় বিবাহ।
জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তৃণমূলের একটি জরুরি দলীয় বৈঠকের কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে দলের পক্ষ থেকে বহু সদস্য উপস্থিত ছিলেন।
বার্লিনে বিয়ের সময় মহুয়া-পিনাকীর একটি বলড্যান্স ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নবদম্পতির সেই হাসিখুশি ও স্বচ্ছন্দ মুহূর্ত দেখে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। যদিও বিয়েটি হয়েছিল একান্ত ঘরোয়া পরিবেশে, হাতে গোনা কিছু ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়ের উপস্থিতিতে, কিন্তু রিসেপশন আয়োজন ছিল একেবারে এলাহী কায়দায়।

Post Views: 213

Continue Reading

Previous: বউবাজারে ভ্যান থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ
Next: ‘বিজেপি জাতীয় সঙ্গীতকে অপমান করেছে’, সংসদে বিক্ষোভ তৃণমূলের

সম্পর্কিত গল্প

dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026

You may have missed

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.