Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বিজেপি জাতীয় সঙ্গীতকে অপমান করেছে’, সংসদে বিক্ষোভ তৃণমূলের

‘বিজেপি জাতীয় সঙ্গীতকে অপমান করেছে’, সংসদে বিক্ষোভ তৃণমূলের

Online Desk আগস্ট 6, 2025
tmc-ddd.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। তার আগে বাংলা ও বাঙালি ইস্যুতে সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীত। বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই আবহে বিজেপি নেতা অমিত মালব্য মন্তব্য করেছিলেন, ‘বাংলা নামে কোনও ভাষা নেই’ বলে। আর বিজেপি নেতার এই মন্তব্যের প্রতিবাদে এ বার সুর চড়াল জোড়াফুল শিবির। তৃণমূলের বক্তব্য, ‘বাংলাকে অপমান মানে জাতীয় সঙ্গীতকে অপমান। যা রাষ্ট্রদ্রোহের সামিল।’

বিজেপির বিরুদ্ধে বুধবার সংসদে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। অমিত মালব্যর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সংসদে নোটিস দেওয়া হবে বলেও জানানো হয় জোড়াফুল শিবিরের তরফে। প্রসঙ্গত, সম্প্রতি দিল্লি পুলিশ একটি চিঠিকে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে অভিহিত করেছিল। যার পর থেকেই এ বিষয়ে সুর চড়াতে শুরু করে মমতা বন্দ্যোপাদ্যায়ের দল। সেই বিতর্ক চলাকালীন দিল্লি পুলিশের সমর্থনে এক্স হ্যান্ডেলে বিতর্কিত পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, ‘দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ভাষাকে বাংলাদেশি বলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা শুধু বিভ্রান্তিকরই নয়, বিপজ্জনকভাবে উসকানিমূলকও।’ বিজেপি নেতা আরও দাবি করেন, ‘বাংলা বলে কোনও ভাষাই নেই।’

তৃণমূলের মুখ্য সচেতক কাকলি ঘোষদস্তিদার বুধবার বলেন, ‘আমরা বহু দিন ধরে দেখছি বিজেপি সরকার বাংলাকে আক্রমণ করছে, বাঙালিকে আক্রমণ করছে, পরিযায়ী শ্রমিক যারা পেটের দায়ে বিভিন্ন রাজ্যে কাজ করে, তাদেরকে অযথা হেনস্থা করছে মারধর করছে, তাদের অন্যায় তারা বাংলা ভাষায় কথা বলে। বাংলার উপরে এই অপমান, বাঙালির উপর এই অপমান আমরা মানব না।’

Post Views: 115

Continue Reading

Previous: মহুয়া পিনাকির গ্র্যান্ড রিশেপসন দিল্লির পাঁচতারা হোটলে; কংগ্রেস নেতাদের ভিড় অনুষ্ঠানে
Next: নেতাদের দলের স্বার্থে কাজ করার বার্তা অভিষেকের

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.