Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের

দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের

Online Desk নভেম্বর 20, 2025
nitish-kumar.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। বৃহস্পতিবার দশম বারের মতো রাজ্যের প্রশাসনিক প্রধানের পদে বসলেন জেডিইউ নেতা। বিহারের রাজ্যপাল আরিফ মুহাম্মদ খান পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে নীতীশ কুমারকে শপথবাক্য পাঠ করান। ২০০৫, ২০১০ এবং ২০১৫ সালে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানও গান্ধী ময়দানে অনুষ্ঠিত হয়েছিল।

বিজেপির বর্ষীয়ান নেতা বিজয় কুমার সিনহা এবং সম্রাট চৌধুরী এদিন বিহারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। জেডিইউ-এর বিজয় কুমার চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ যাদব, শ্রবণ কুমার এবং অশোক চৌধুরীও মন্ত্রী হিসেবে শপথ নেন। এ ছাড়া মন্ত্রিত্ব পেয়েছেন বিজেপির দিলীপ জয়সওয়াল, মঙ্গল পান্ডে, সঞ্জয় সিং টাইগার, রমা নিষাদ, অরুণ শঙ্কর প্রসাদ, রাম কৃপাল যাদব এবং নীতিন নবীন এবং সুরেন্দ্র প্রসাদ মেহতাও। তাঁদেরকেও শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। মন্ত্রিত্ব পেয়েছেন জেডিইউ-এর লেসি সিং, মদন সাহনি, সুনীল কুমার, মহম্মদ জামা খান এবং এইচএএম(এস)-এর সন্তোষ সুমনও।

বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যখন নীতীশ কুমার গান্ধী ময়দানে আসেন তখন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছিলেন দেবেন্দ্র ফড়নবিস, এন চন্দ্রবাবু নাইডু এবং ভূপেন্দ্র প্যাটেলের মতো বর্ষীয়ান এনডিএ নেতারা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
উল্লেখ্য, ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনে ২০২ আসন পেয়ে এনডিএ শিবির ক্ষমতায় ফিরেছে। এনডিএ শরিকদের মধ্যে বিজেপি পেয়েছে ৮৯টি আসন, জেডিইউ ৮৫টি, এলজেপি(আরভি) ১৯টি, এইচএএম ৫টি এবং আরএলএম ৪টি।

Post Views: 97

Continue Reading

Previous: দিল্লি মেট্রোতে ১৬ বছর বয়সী ছাত্র আত্মঘাতী; সুইসাইড নোটে নাম শিক্ষকের
Next: চিনের ৫৫ কিলোমিটারের হংকং–ঝুহাই–মাকাও ব্রিজ এখন ‘ট্যুরিস্ট ম্যাগনেট’

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.