Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রোনাল্ডোর পেনাল্টি মিসেও শেষ আটে পর্তুগাল

রোনাল্ডোর পেনাল্টি মিসেও শেষ আটে পর্তুগাল

Online Desk জুলাই 2, 2024
FB_IMG_1719905396763.jpg

স্পোর্টস ডেস্ক : রোনাল্ডো পেনাল্টি মিস করলেন। যা তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। এরপরই যেন বাধ মানল না তার চোখের জল। পাশে দাঁড়ালেন সতীর্থরা। শান্ত করলেন সিআর সেভেনকে। তবে এদিন যেন এক অন্য রোনাল্ডোকে দেখল ফুটবল বিশ্ব। এখনও পর্যন্ত একটি ম্যাচেও গোল করেননি ইউরোতে। খুব একটা ছন্দে দেখা যায়নি তাকে। সুযোগ এসেছিল পেনাল্টি থেকে গোল করার। পাশাপাশি পর্তুগালকে ইউরোর শেষ আটে নিয়ে পৌঁছে দেওয়ার। কিন্তু পেনাল্টি মিস করলেন রোনাল্ডো। তাই পর্তুগাল শেষ আটে উঠতে টাইব্রেকার পর্যন্ত যেতে হল। টাইব্রেকারে অবশ্য তিনি কোনও ভুল করেননি।

চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের এই পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, সেগুলোর মধ্যে পর্তুগাল ও স্লোভেনিয়ার মধ্যকার এ ম্যাচটিকে সেরা ম্যাচ বললেও হয়তো ভুল হবে না। ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে প্রায় কাঁদিয়ে ছাড়ল ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে থাকা স্লোভেনিয়া। তবে দলের পুরো ভার নিজের কাঁধে তুলে নেন পর্তুগালের গোলরক্ষক কস্তা। ইউরোর ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে তিনটি স্পট কিক ঠেকিয়ে দলকে তোলেন কোয়ার্টার-ফাইনালে।

অপরদিকে প্রথম ৩টি শটেই সফল হয় পর্তুগাল। এবার প্রথম শটে গোল করেছেন রোনাল্ডো। গোল করার পর তার তৃপ্তির ঢেকুর তুলেছেন তিনি। পরে রোনালদোর দেখানে পথে হেঁটেছেন ব্রুনো ফার্নান্দেজ ও বার্নাডো সিলভা।

Post Views: 150

Continue Reading

Previous: জরিমানার টাকায় হাইকোর্ট চত্বরে বৃক্ষরোপণ নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
Next: লাইনচ্যুত মাল গাড়ি, ব্যহত ট্রন চলাচল

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.