Skip to content
আগস্ট 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সিজেপি কর্মীর বাবাকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার শুভেন্দুর

সিজেপি কর্মীর বাবাকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার শুভেন্দুর

Online Desk আগস্ট 16, 2026
1000263042.jpg

ওঙ্কার ডেস্ক: ককরোচ জনতা পার্টির এক কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাসের করিশুন্ডা গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বিজেপির জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিয়েছিলেন বাঁকুড়ার যুবক আবদুল হাফিজ। গত ২৭ জুলাই হাফিজ বাড়ি ফেরেন। বাড়ি ফিরতেই বিজেপির কর্মীরা তাঁকে লাগাতার হুমকি দিতে থাকে বলে অভিযোগ।বৃহস্পতিবার করিশুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন হাফিজ। পরে বিষয়টি প্রশাসনের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবেন। স্কুলের বেহাল দশার ভিডিও-ও তুলে রেখেছিলেন তিনি।অভিযোগ, সেদিন রাতেই বিজেপির লোকজন তাঁর বাড়িতে হামলা চালায়। হাফিজকে বেধড়ক মারধর করা হয়। ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দেওয়া হয় বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গেলে বাবা শেখ মহম্মদ মাফিককেও মারধর করে হামলাকারীরা। মাফিকের চিকিৎসার জন্য প্রথমে ইন্দাস হাসপাতালে ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সন্ধ্যা নাগাদ তাঁর মৃত্যু হয়।

এই ঘটনা প্রসঙ্গে রবিবার নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, ‘যে ৫ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাদের ৩ জন ইতিমধ্যেই গ্রেফতার। বাকিদেরও করা হবে। এখানে বিজেপির কোনও ব্যাপার নেই। এরা সবাই দুষ্কৃতী। আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’

Post Views: 29

Continue Reading

Previous: বন্দে মাতরমের ‘অপমান’! সনিয়াকে ক্ষমা চাওয়ার দাবি শুভেন্দুর
Next: চালু হল জোকা থেকে নৈহাটি এসি বাস পরিষেবা, উদ্বোধনে পরিবহনমন্ত্রী

সম্পর্কিত গল্প

1000365582.jpg

চালু হল জোকা থেকে নৈহাটি এসি বাস পরিষেবা, উদ্বোধনে পরিবহনমন্ত্রী

Online Desk আগস্ট 16, 2026
1000327182.jpg

বন্দে মাতরমের ‘অপমান’! সনিয়াকে ক্ষমা চাওয়ার দাবি শুভেন্দুর

Online Desk আগস্ট 16, 2026
1000365510.jpg

‘ইজরায়েলের সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দিই’, স্বাধীনতা দিবসে শুভেচ্ছার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ মোদীর

Online Desk আগস্ট 16, 2026

You may have missed

1000365582.jpg

চালু হল জোকা থেকে নৈহাটি এসি বাস পরিষেবা, উদ্বোধনে পরিবহনমন্ত্রী

Online Desk আগস্ট 16, 2026
1000263042.jpg

সিজেপি কর্মীর বাবাকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার শুভেন্দুর

Online Desk আগস্ট 16, 2026
1000327182.jpg

বন্দে মাতরমের ‘অপমান’! সনিয়াকে ক্ষমা চাওয়ার দাবি শুভেন্দুর

Online Desk আগস্ট 16, 2026
1000365510.jpg

‘ইজরায়েলের সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দিই’, স্বাধীনতা দিবসে শুভেচ্ছার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ মোদীর

Online Desk আগস্ট 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.