Skip to content
আগস্ট 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চালু হল জোকা থেকে নৈহাটি এসি বাস পরিষেবা, উদ্বোধনে পরিবহনমন্ত্রী

চালু হল জোকা থেকে নৈহাটি এসি বাস পরিষেবা, উদ্বোধনে পরিবহনমন্ত্রী

Online Desk আগস্ট 16, 2026
1000365582.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের পরিবহন মানচিত্রে নয়া সংযোজন। জোকা থেকে নৈহাটি চালু হল এসি বাস পরিষেবা। রবিবার নৈহাটি বাস টার্মিনাস থেকে ১০টি এসি বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তাঁর মতে, এদিনের এই পরিষেবা চালুর ফলে বড়মার সঙ্গে তারাপীঠের মেলবন্ধন ঘটল।

বাস চালকদের দাবি, জোকা থেকে নৈহাটি, সড়কপথে দূরত্ব প্রায় ৬৭ কিলোমিটার। এই রুটে ১০ টি বাস চালু হওয়ার পর এবার গোটা রাজ্যজুড়ে সড়কপথে সংযোগ বাড়ানো হবে হবে বলে আশ্বাস দেন অর্জুন সিং। সবুজ পতাকা উড়িয়ে এদিন বাসের উদ্বোধন করেন তিনি। নৈহাটি থেকে যাত্রা শুরু করে বাস ছুঁয়ে যাবে ব্যারাকপুর-সোদপুর-ডানলপ-দক্ষিণেশ্বর ভায়া বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে-এয়ারপোর্ট-চিনার পার্ক-ইকো স্পেস-সেক্টর ফাইভ-করুণাময়ী-বেলেঘাটা-শিয়ালদহ-মিন্টু পার্ক-এক্সাইড-চিড়িয়াখানা-মোমিনপুর হয়ে বেহালা-জোকা।

যাত্রীদের সুরক্ষায় জোর দেওয়া হচ্ছে। এই রুটের প্রত্যেকটি বাসে লাইভ অডিও-ভিসুয়াল ক্যামেরা রয়েছে। জিপিএস ট্র্যাকিং এর বন্দোবস্তও থাকবে। যে কোনও সমস্যা হলে তৎক্ষণাৎ জানা যাবে। প্রত্যেকটি বাসের জন্য থাকবে লাইভ অবজারভার। প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে পরিষেবা। প্রতি ৩০ মিনিট অন্তর চলবে বাস। এই রুটের ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা, নৈহাটি থেকে জোকা পর্যন্ত ভাড়া ১৩৫ টাকা। বাসের উদ্বোধন করে অর্জুন সিং এদিন বলেন, ‘নৈহাটি থেকে রাজ্যের সব জায়গার কানেকশন থাকবে। প্রথম ধাপে নৈহাটি থেকে জোকা শুরু হল। সারা বাংলা বাস চলবে পরবর্তীকালে। তৃণমূলের আমলে বাস টার্মিনাস দখল করে যারা ব্যবসা করছিল, সেগুলোও বন্ধ হয়ে যাবে। যাত্রীদের জন্য বিশ্রামাগার থাকবে। কানেকটিভিটি বাড়বে। বড়মার সঙ্গে তারাপীঠের কানেকশন তো করতে হবে।’ তিনি আরও বলেন, ‘নৈহাটি থেকে শিলিগুড়ি, আসানসোল, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা পর্যন্তও জুড়ে যাবে বাসরুট।’

Post Views: 29

Continue Reading

Previous: সিজেপি কর্মীর বাবাকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার শুভেন্দুর

সম্পর্কিত গল্প

1000263042.jpg

সিজেপি কর্মীর বাবাকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার শুভেন্দুর

Online Desk আগস্ট 16, 2026
1000327182.jpg

বন্দে মাতরমের ‘অপমান’! সনিয়াকে ক্ষমা চাওয়ার দাবি শুভেন্দুর

Online Desk আগস্ট 16, 2026
1000365510.jpg

‘ইজরায়েলের সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দিই’, স্বাধীনতা দিবসে শুভেচ্ছার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ মোদীর

Online Desk আগস্ট 16, 2026

You may have missed

1000365582.jpg

চালু হল জোকা থেকে নৈহাটি এসি বাস পরিষেবা, উদ্বোধনে পরিবহনমন্ত্রী

Online Desk আগস্ট 16, 2026
1000263042.jpg

সিজেপি কর্মীর বাবাকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার শুভেন্দুর

Online Desk আগস্ট 16, 2026
1000327182.jpg

বন্দে মাতরমের ‘অপমান’! সনিয়াকে ক্ষমা চাওয়ার দাবি শুভেন্দুর

Online Desk আগস্ট 16, 2026
1000365510.jpg

‘ইজরায়েলের সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দিই’, স্বাধীনতা দিবসে শুভেচ্ছার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ মোদীর

Online Desk আগস্ট 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.