Skip to content
অক্টোবর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • যন্তর মন্তরে বিক্ষোভ করতে চেয়ে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল সিজেপি

যন্তর মন্তরে বিক্ষোভ করতে চেয়ে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল সিজেপি

Online Desk অক্টোবর 12, 2026
cjp-sourav-asutosh.jpg

ওঙ্কার ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি। সোমবার সংগঠনটির তরফে জানানো হয়েছে, যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চেয়ে দিল্লি পুলিশের কাছে আবেদন করা হবে, তার ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার জন্য তারা ২৪ ঘণ্টা সময় দেবে পুলিশকে। সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা বলেন, দিল্লি পুলিশ যদি তাদের যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেয়, তবে ২৪ ঘণ্টার মধ্যেই তারা সেখানে সমবেত হবেন।

বিক্ষোভের অনুমতির জন্য পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়েছেন রাঙ্কা। তিনি বলেন, ‘আমরা দিল্লি পুলিশকে জিজ্ঞাসা করতে যাচ্ছি, আমরা কখন যন্তর মন্তরে বিক্ষোভ করতে পারব। আমরা আশা করছি পুলিশ আমাদের একটি দিনক্ষণ জানাবে। তারা যদি তা জানায়, তবে নির্ধারিত জায়গায় বিক্ষোভের জন্য আমরা ২৪ ঘণ্টার মধ্যে জড়ো হব।’ সিজেপি-র সহ-আহ্বায়ক সৌরভ দাস বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ সাংবিধানিক অধিকার। মানুষ তার প্রয়োগ অব্যাহত রাখবে। তিনি জানান, প্রস্তাবিত বিক্ষোভের তারিখ ও সময় নির্ধারণের বিষয়টি দলের পক্ষ থেকে দিল্লি পুলিশের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই অনুরোধ যেন অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা না হয়।

সৌরভের কথায়, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ একটি অধিকার—সাংবিধানিক অধিকার। মানুষ ইতিমধ্যেই তা চর্চা করছে। মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাবে। পুলিশ সবসময় অভিযোগ করে, আমাদের ১০ দিন আগে তাদের কাছে আবেদন করা উচিত। এবার আমরা সিদ্ধান্তটি তাদের ওপরই ছেড়ে দিয়েছি এবং আমাদের বিক্ষোভের জন্য একটি তারিখ ও সময় জানাতে বলেছি। আমরা সবকিছু তাদের ওপর ছেড়ে দিচ্ছি, কিন্তু এটাও বলছি যে বিষয়টি যেন অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখা না হয়। আমরা তাদের ২৪ ঘণ্টার সময়সীমা দিচ্ছি। দেখা যাক, তাদের সঙ্গে কথা বলার পর কী হয়।’

Continue Reading

Previous: ফের শহরে ইডি, অর্থলগ্নি সংস্থার প্রতারণা মামলায় ৮ জায়গায় হানা
Next: ‘মোদী সরকারের ২০০ আধিকারিক আমাদের সংস্পর্শে আছেন’, জ্ঞানেশ কাণ্ডের আবহে বিস্ফোরক রাহুল!

সম্পর্কিত গল্প

New-Project-55.webp

খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026

You may have missed

New-Project-55.webp

খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026
kumbh.jpg

কুম্ভমেলার স্থানের কাছেই ভূগর্ভস্থ জলে মিলল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক!

Online Desk অক্টোবর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.