Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ডার্বির সকালে পরিবার নিয়ে কলকাতায় ক্লেইটন

ডার্বির সকালে পরিবার নিয়ে কলকাতায় ক্লেইটন

Online Desk আগস্ট 12, 2023
1000318389.jpg

স্পোর্টস ডেস্ক : ডার্বির দিন সকালে খুশির খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। এদিন ভিসা পেয়ে কলকাতা পা দিলেন ব্রাজিলিয়ান গোলমেশিন ক্লেইটন সিলভা।

স্ত্রী, ছেলে, মেয়েকে নিয়ে শনিবার সকালে দমদম বিমানবন্দরে নামেন ইস্টবেঙ্গলের আগের মরশুমের তারকা ফুটবলার। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। ছিলেন কিছু ইস্টবেঙ্গল সমর্থকও। লাল হলুদ উত্তরীয়, পতাকা এবং ফুলের স্তবক দিয়ে ক্লেইটনকে স্বাগত জানানো হয়। ক্লেইটন জানিয়ে দিলেন, ‘আশা করব ইস্টবেঙ্গল জিতবে।’ গত বছর ইস্টবেঙ্গলের সেরা ফুটবলার ছিলেন এই ব্রাজিলীয়। কিন্তু আজ তাঁকে গ্যালারিতে বসেই ডার্বি দেখতে হবে।১৩৫ বছর বয়স যে টুর্নামেন্টের, সেই ডুরান্ড কাপে একশো বছরেরও বেশি সময়ের এক চিরপ্রতিদ্বন্দিতা। কলকাতা ডার্বি ছাড়া এমন এক ঐতিহাসিক মিলনমেলা আর কোথায়ই বা পাওয়া যাবে? সেই ১৯৫৭-য় ডুরান্ড সেমিফাইনালে প্রথম দেখা কলকাতার দুই ফুটবল-দৈত্যের। তার পর থেকে এই টুর্নামেন্টে দুই দল মুখোমুখি হয়েছে মোট কুড়িবার। আটবার জিতেছে লাল-হলুদ শিবির ও সাতবার সবুজ-মেরুন বাহিনী। ড্র হয়েছে পাঁচবার। গত বছরও গ্রুপ পর্বেই দুই দলের লড়াই হয়। তাতে ১-০-য় জিতেছিল তৎকালীন এটিকে মোহনবাগান। এ বার কী হবে?

টুর্নামেন্ট যে ভাবে শুরু করেছে গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা, টানা দু’টি ম্যাচে হারিয়েছে যথাক্রমে বাংলাদেশ সেনাবাহিনী (৫-০) ও পাঞ্জাব এফসি-কে (২-০) তাতে তাদের অপ্রতিরোধ্য মনে হতেই পারে। একসঙ্গে তিন-তিনটি প্রতিযোগিতার কথা মাথায় রেখে মাঠে দল নামাতে হচ্ছে তাদের কোচ হুয়ান ফেরান্দোকে। একদিকে চলতি কলকাতা লিগ ও ডুরান্ড কাপ। অন্যদিকে আসন্ন এএফসি কাপের প্রাথমিক পর্ব, আগামী বুধবারই যার প্রথম ম্যাচ খেলতে নামবে ফেরান্দোর দল। এ মরশুমে আইএসএলের মতোই তারা গুরুত্ব দিচ্ছে এএফসি কাপকেও। তার ঠিক আগে মরশুমের প্রথম ডার্বি, যাকে কম গুরুত্ব দেওয়ার কোনও জায়গাই নেই।

Post Views: 116

Continue Reading

Previous: সাকিবের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের
Next: রুদ্রপ্রয়াগে ধস কবলে তীর্থযাত্রী বোঝাই গাড়ি, মৃত ৫

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.