Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • ‘দুষ্টু লোক’!!

‘দুষ্টু লোক’!!

Online Desk ডিসেম্বর 31, 2024
FotoJet-1.jpg

বিপ্লব দাশ, কনটেন্ট হেড: কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর শেষে মুখ্যমন্ত্রী গেলেন সন্দেশখালি। সেখানে গিয়ে মহিলাদের বার্তা দিলেন, ‘দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না।’ প্রশ্ন, কে এই ‘দুষ্টু লোক?’ চলতি বছরের শুরুতেই সন্দেশখালি ছিল সংবাদের শিরোনামে। গত ৫ জানুয়ারি সন্দেশখালির ‘বাদশা’ শেখ শাজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। তখন মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন, ‘সন্দেশখালিতে শাজাহানকে টার্গেট করেছে ইডি।‘ যদি তার ঠিক ১৩ দিন পর বাঁকুড়ার সভায় মমতা বলেছিলেন, ‘আমি জ্ঞানত কোনও অন্যায়কে সাপোর্ট করি না। অজান্তে কিছু হয়ে থাকলে সেটাকেও সমর্থন করি না।’ আর বছর শেষে সন্দেশখালির বুকে দাঁড়িয়ে বললেন, ‘দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না।’
‘দুষ্ট লোক’ কী কাজ করে? ক্ষমতার অলিন্দে থেকে গরিব মানুষের অসহায়তার সুযোগ নিয়ে জমি দখল, তোলাবাজি, মহিলাদের অসম্মান-সহ নানা অসামাজিক কাজ করে। সন্দেশখালিতে দাঁড়িয়ে মমতার বার্তা, ‘আপনার টাকা, আপনার অধিকার। আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। কাউকে টাকা দেবেন না। সন্দেশখালিতে অনেক টাকার অঙ্কে খেলা হয়েছে। মানুষকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু মিথ্যা বেশিদিন চলে না। সকলে মিলেমিশে থাকবেন। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না।‘ তাহলে সন্দেশখালির ‘দুষ্টু লোক’ যে শাজাহান, মুখ্যমন্ত্রী ঠারেঠোরে জানিয়ে দিলেন!
সন্দেশখালির ‘দুষ্টু লোক’ চিহ্নিত হল! বীরভূমের অনুব্রত মণ্ডলও কী ‘দুষ্টু লোক’ গোত্রে পড়েন? চাকরি ও রেশন দুর্নীতিতে যারা জড়িত তারাও কি সমগোত্রীয়? প্রাক্তন শিক্ষামন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী এখন সংশোধনাগারে। দুই মন্ত্রীর গ্রেপ্তারের পরই তাদের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখনও বিধায়ক পদে বহাল রয়েছেন দু’জন। যদি এরা সংশোধনাগার থেকে ছাড়া পান, তাহলে ফের কি মন্ত্রিসভায় ফিরবেন? দলীয় কাজকর্মে যুক্ত হবেন? নাকি ‘দুষ্টু লোক’ তকমা তাদের গায়েও লাগবে?

Post Views: 130

Continue Reading

Previous: খুন,সুটকেস ভর্তি টাকা রহস্যের মোড়া গল্প নিয়ে বড় পর্দায় আসছে ভাগ্যলক্ষ্মী
Next: সোশ্যাল মিডিয়ায় বর্ষবরণের ‘আমন্ত্রণ’ জানিয়ে পোস্ট কলকাতা পুলিশের, বর্ষবরণ রাতের লাগামের রশি হাতে নিতে প্রস্তুত কলকাতা পুলিশ

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.