Skip to content
আগস্ট 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর ইতিবাচক পদক্ষেপ, চলতি মাসেই মেগা বৈঠক

ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর ইতিবাচক পদক্ষেপ, চলতি মাসেই মেগা বৈঠক

Online Desk মে 21, 2026
SU.jpg

ওঙ্কার ডেস্কঃ ডিএ আন্দোলনে এক ইতিবাচক মোড়। সপ্তম বেতন কমিশন গঠনের দিনও বকেয়া ডিএ নিয়ে কোনও আলোচনা হয়নি। অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তবে ডিএ প্রসঙ্গ ওঠেনি। এই ঘটনার পর রাজ্য সরকারি কর্মচারীদের মনে আশঙ্কার মেঘ ঘনিয়েছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, চলতি মাসের শেষেই ডিএ আন্দোলনকারী সমস্ত সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নবান্নের সভাগৃহেই এই মেগা বৈঠক হবে।
‘সংগ্রামী যৌথ মঞ্চের’ পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যৌথ মঞ্চের অন্যতম প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজ্য সরকারি কর্মচারীদের এই সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ৩০ মে ডিএ মামলাকারী ও আন্দোলনকারী সমস্ত কো-অর্ডিনেশন কমিটি এবং সংগঠনের প্রতিনিধিদের নবান্নে আলোচনার জন্য ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তৃণমূল জমানায় ডিএ নিয়ে আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। ভাস্কর ঘোষ বলেছিলেন, “নতুন সরকারের কাছে সপ্তম পে কমিশন গঠনের দাবি আমাদের প্রথম থেকেই ছিল। তবে আমাদের প্রধান দাবি ছিল, পে কমিশন স্রেফ মুখে ঘোষণা করে ফেলে রাখলে চলবে না, তা যেন দ্রুত কার্যকর করা হয়। বিগত সরকারের মতো বছরের পর বছর যেন ফাইল আটকে রাখা না হয়। তবে নতুন সরকারকে কাঠগড়ায় দাড় করানো হচ্ছে না। নতুন মুখ্যমন্ত্রীকে কিছুটা সময় দিতে চাই।
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাকি নিজেও চান না সরকারি কর্মচারীদের কোনও ক্ষোভ থাকুক বিজেপি সরকারের জন্য। তাই ডিএ নিয়ে কোনও জটিলতা চান না। সে কারণেই আগামী ৩০ মে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে মুখোমুখি বসে বকেয়া ডিএ মেটানোর একটি সুনির্দিষ্ট ‘রোডম্যাপ’ বা ব্লুপ্রিন্ট তৈরি করতে চলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডিএ জট চিরতরে কাটবে কী না, সেদিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা।

Post Views: 136

Continue Reading

Previous: দীর্ঘ তিন দশক পরে জয়ের স্বাদ পেল অ্যাস্টন ভিলা
Next: তৃণমূলকে এখনও কেন বিরোধী দলের মর্যাদা নয়? যা জানালেন বিধানসভার সচিব

সম্পর্কিত গল্প

Bangladesh.jpg

মৌলবাদের আঘাতে ক্ষতবিক্ষত বাংলাদেশের সংস্কৃতি

Online Desk আগস্ট 20, 2026
1000367293.jpg

ভিডিওতে এক লাখ ভিউ হলে ১ লক্ষ টাকা! ইনফ্লুয়েন্সারদের জন্য নয়া উদ্যোগ বিহার সরকারের

Online Desk আগস্ট 20, 2026
ju.jpg

যাদবপুরে সংঘর্ষের পর মিছিল বের করল এবিভিপি, এসএফআই, বাম ছাত্রদের প্রতিবাদ রুখল পুলিশ

Online Desk আগস্ট 20, 2026

You may have missed

Bangladesh.jpg

মৌলবাদের আঘাতে ক্ষতবিক্ষত বাংলাদেশের সংস্কৃতি

Online Desk আগস্ট 20, 2026
Hocky.jpg

হকি বিশ্বকাপে পাক বধ করে লড়াই নকআউটের লড়াইয়ে ভারত

Online Desk আগস্ট 20, 2026
Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.