Skip to content
আগস্ট 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলকে এখনও কেন বিরোধী দলের মর্যাদা নয়? যা জানালেন বিধানসভার সচিব

তৃণমূলকে এখনও কেন বিরোধী দলের মর্যাদা নয়? যা জানালেন বিধানসভার সচিব

Online Desk মে 21, 2026
1000327270.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে বসতে চলেছে। কিন্তু বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিরোধী দলের মর্যাদা দেওয়া হয়নি জোড়াফুল শিবিরকে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে চর্চা। এই আবহে প্রাক্তন শাসক দলকে কেন বিরোধী দল হিসেবে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি তা নিয়ে মুখ খুললেন বিধানসভার সচিব সমরেন্দ্রনাথ দাস।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তৃণমূল যে চিঠিটি পাঠিয়েছিল, সেটায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, ফিরহাদ হাকিমকে মুখ্যসচেতক এবং নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রকে ডেপুটি লিডার হিসেবে মনোনীত করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবটি কবে পাস করা হয়েছিল, তার কোনও উল্লেখ ছিল না। এমনকী, ওই চিঠির সঙ্গে বিধায়কদের স্বাক্ষরও ছিল না। চিঠির প্রসঙ্গে আমরা অধ্যক্ষকে জানাই। এর পর অধ্যক্ষ জানান শোভনদেববাবুকে দলনেতা নির্বাচন করেছেন যে বিধায়করা, তাঁদের স্বাক্ষর করা প্রস্তাবপত্র বিধানসভার সচিবালয়ে পাঠাতে হবে।’ তবে বিধানসভা সচিবালয়ের তরফ থেকে জানানো হয়েছে, এই সংক্রান্ত কোনও প্রস্তাবপত্র বুধবার পর্যন্ত জমা পড়েনি।

উল্লেখ্য, মঙ্গলবার দলের বিধায়কদের নিয়ে কালীঘাটে বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই বৈঠকে ছিলেন। সূত্রের খবর, দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভার সচিবালয়কে নতুন করে চিঠি দেওয়া হবে। পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হলে বিরোধী দলনেতা নিয়ে নির্বাচন নিয়ে যে জটিলতা কাটবে বলেই মনে করা হচ্ছে।

Post Views: 109

Continue Reading

Previous: ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর ইতিবাচক পদক্ষেপ, চলতি মাসেই মেগা বৈঠক
Next: অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিলেও অনুমতি ছাড়া বিদেশ সফর নয়; অভিষেককে স্পষ্ট জানাল হাইকোর্ট

সম্পর্কিত গল্প

Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
1000277447.jpg

মালদার মহিলাকে বিহারে ধর্ষণ করে গলা কেটে খুন, তদন্তে পুলিশ

Online Desk আগস্ট 20, 2026

You may have missed

Bangladesh.jpg

মৌলবাদের আঘাতে ক্ষতবিক্ষত বাংলাদেশের সংস্কৃতি

Online Desk আগস্ট 20, 2026
Hocky.jpg

হকি বিশ্বকাপে পাক বধ করে লড়াই নকআউটের লড়াইয়ে ভারত

Online Desk আগস্ট 20, 2026
Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.