Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • প্যারিস অলিম্পিকেও নীরজ চোপড়া সোনা পাবে বলছেন কলিন জ্যাকসন

প্যারিস অলিম্পিকেও নীরজ চোপড়া সোনা পাবে বলছেন কলিন জ্যাকসন

Online Desk ডিসেম্বর 14, 2023
Colin-Jackson-Intl.-Event-Ambassador-TSK-25K-at-Iconic-Victoria-Memorial-1.JPG

স্পোর্টস ডেস্ক :টাটা স্টিল কলকাতা ২৫ কে ম্যারাথনের অ্যাম্বাসাডর হিসেবে কলকাতায় হাজির অলিম্পিকের রুপো জয়ী, দু”বারের বিশ্বচ্যাম্পিয়ন হার্ডলার কলিন জ্যাকসন। ১৯৮৮ সিওল অলিম্পিক্সে রুপো জেতার পাশাপাশি ১৯৯৩ এবং ১৯৯৯ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতেন। কমনওয়েলথ গেমসে জোড়া সোনার মালিক। বিশ্বমঞ্চে মোট ২৫টি পদকের অধিকারী ওয়েলসের তারকা অ্যাথলিট। বৃহস্পতিবার দুপুরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ফটোশুটের পর আসন্ন প্যারিস অলিম্পিক থেকে শুরু করে নীরজ চোপড়াকে নিয়ে খোলামেলা আলোচনায় মাতলেন তারকা অ্যাথলিট। টোকিও অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার কি এবারও স্বর্ণপদক জিতবে? আশাবাদী জ্যাকসন। কীভাবে নিজেকে চাপমুক্ত রেখে লক্ষ্যে এগিয়ে যেতে হবে, সেই প্রক্রিয়া বাতলে দিলেন বিশ্বজয়ী। কলিন জ্যাকসন বলেন, “নীরজের ওপর প্রত্যাশার চাপ থাকবে। সেটা ও নিজেও অনুভব করবে। আজকাল মনঃসংযোগ বাড়ানোর একাধিক উপায় আছে। তাই অলিম্পিকের চাপ নিলে হবে না। সবসময় সেটা মাথায় রাখাও চলবে না। চাপমুক্ত হয়ে নামতে হবে। নিজের ওপর আস্থা রাখতে হবে। এটাই হবে ওর সাফল্যের চাবিকাঠি। ওর ফোকাস এবং কমিটমেন্ট অন্য পর্যায়। জ্যাভলিন ছোড়ার সময় বর্ষা সঠিক জায়গায় রাখার চেষ্টা করে। রিলিজটা দেখার মতো।” নিজে একসময় টানা ৪৪টি রেস জিতেছেন। বর্তমান অ্যাথলিটদের মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। একটানা সাফল্যের রহস্য ফাঁস করলেন তারকা হার্ডলার। একইসঙ্গে ভারতীয় অ্যাথলিটদের প্যারিস অলিম্পিকে সাফল্যের মন্ত্র দিলেন। কলিন জ্যাকসন বলেন, “আমি একটা মাইন্ডসেট নিয়ে নামতাম। চ্যাম্পিয়ন হিসেবে গর্ববোধ করতাম। প্রতিবার নতুন লক্ষ্য সেট করতাম। প্রত্যেক রেসকেই ফাইনাল হিসেবে ধরতাম। এখনকার অ্যাথলিটরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। এক মিনিটের জন্যও মনঃসংযোগ হারানো যাবে না। তাহলেই জায়গা দখল হয়ে যাবে। সেই মরিয়া চেষ্টা থাকতে হবে। ভারতীয় অ্যাথলিটরা ভালই করছে। ভয় পেলে চলবে না। মন থেকে ভয় পুরোপুরি মুছে ফেলতে হবে। অলিম্পিকে নামছি ভাবলে হবে না। সেটা ভুলে যেতে হবে। ইতিবাচক মনোভাব রাখতে হবে।

Post Views: 74

Continue Reading

Previous: মদন মিত্রর গড়াপেটার অভিযোগের তদন্ত কমিটি আইএফএর
Next: শাহরুখের কাছে গত মরসুমে নিজেই ক্যাপ্টেন হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন জানালেন নীতীশ রানা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.