Skip to content
জুলাই 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রেও বিরোধী শিবিরে ভাঙন!

মহারাষ্ট্রেও বিরোধী শিবিরে ভাঙন!

Online Desk জুলাই 10, 2026
SHARAD.jpg

ওঙ্কার ডেস্কঃ মহারাষ্ট্রেও বিরোধী শিবিরে ভাঙন। শরদ পওয়ারের সঙ্গে একনাথ শিণ্ডের বৈঠক নিয়ে শোরগোলের মধ্যেই কংগ্রেসের দাবি, পওয়ারের এনসিপির পাঁচ থেকে ছ’জন বিধায়ক যে কোনও সময় দল ছাড়তে পারেন বলেই আশঙ্কা কংগ্রেসের।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের মন্তব্য, ”শরদ পওয়ারের এনসিপির পাঁচ থেকে ছ’জন বিধায়ক দল ছাড়তে পারেন। ওঁরা কী করবেন তা এখনও পরিষ্কার নয়, কিন্তু সকলেই ছটফট করছেন। বিরোধী দলের অস্তিত্ব থাকুক, এমনটা ওঁরা চান না। উদ্ধব ঠাকরের শিব সেনার ভাগ্যে যা ঘটেছে, পওয়ার সাহেবের এনসিপি-র ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটতে পারে।”
তবে এহেন মন্তব্য যে এনসিপি ভালো ভাবে নিচ্ছে না তা পরিষ্কার করে দিয়েছেন জয়ন্ত পাটিল। তিনি বলেছেন, ”কেউ কোথাও যাচ্ছে না। আমাদের ৮ সাংসদ ও ১০ বিধায়ক ঐক্যবদ্ধ রয়েছেন। অন্য একটা দলের এই ধরনের আন্দাজ করার প্রবণতা ঠিক নয়। যদি এবার আমি কংগ্রেস বিধায়কদের নিয়ে মন্তব্য করা শুরু করি, কেমন হবে?
এদিকে মহারাষ্ট্রের বিধানসভায় একনাথ শিণ্ডের সঙ্গে শরদ পওয়ারর বৈঠক ঘিরেও জলঘোলা হতে শুরু করেছে। যে ব্যক্তি শিব সেনায় ভাঙন ধরিয়ে উদ্ধব ঠাকরের সরকারের পতন ঘটিয়েছিলেন, তাঁর সঙ্গে পওয়ারের মতো সিনিয়র নেতার বৈঠক ঘিরে নানান জল্পনা শুরু হয়েছে।

Post Views: 32

Continue Reading

Previous: কলকাতা পুলিশে বড়সড় রদবদল, বহু বছর পর কলকাতা পেল মহিলা ওসি
Next: বারুইপুরে গণপিটুনির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৩৫

সম্পর্কিত গল্প

Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.