Skip to content
জুলাই 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কলকাতা পুলিশে বড়সড় রদবদল, বহু বছর পর কলকাতা পেল মহিলা ওসি

কলকাতা পুলিশে বড়সড় রদবদল, বহু বছর পর কলকাতা পেল মহিলা ওসি

Online Desk জুলাই 10, 2026
LALABAJAR.jpg

ওঙ্কার ডেস্কঃ কলকাতা পুলিশে রদবদল। ওসি ও অ্যাডিশনাল ওসি মিলিয়ে মোট ৩৩ জন ইন্সপেক্টরের রদবদল করা হল। সূত্রের খবর, শহরের প্রায় কুড়িটি থানার ওসিকে বদল করেছে লালবাজার। বহু বছর পর কলকাতার দুটি থানার ওসি হলেন মহিলা ইন্সপেক্টর। উত্তর কলকাতার সিঁথি থানার ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়। টালিগঞ্জ মহিলা থানার ওসি রূপা সিং হলেন সরশুনা থানার নতুন ওসি।
দক্ষিণ কলকাতার ভবানীপুর থানার নতুন ওসি হলেন রাজীব চট্টোপাধ্যায়। ভবানীপুর থানা থেকে ইন্সপেক্টর সৌমিত্র বসু গেলেন এসটিএফে। চেতলা থানার ওসি হয়েছেন মৌসম চট্টোপাধ্যায়। অমিত চট্টোপাধ্যায় হলেন পার্ক স্ট্রিট থানার ওসি।
আগেই নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের ১০৮ জন আইসিকে বদলি করা হয়। প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, এ রাজ্যে শাসকের আইন নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। চলতি মাসের শুরুতেই কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে কলকাতা পুলিশের জয়েন্ট পুলিশ কমিশনার করা হয়েছে। প্রদীপ কুমার যাদব ছিলেন কলকাতার এসটিএফের ডেপুটি কমিশনার। তাঁকে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার করা হয়েছে।

Post Views: 32

Continue Reading

Previous: বরুণ বিশ্বাসের খুনের তদন্তে CID, ১৪ বছর পর বিচারের আশা পরিবারের
Next: মহারাষ্ট্রেও বিরোধী শিবিরে ভাঙন!

সম্পর্কিত গল্প

Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.