Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সমবায় ভোটে বিজেপির হয়ে প্রচার তৃণমূল নেতার! শোরগোল কাঁথিতে

সমবায় ভোটে বিজেপির হয়ে প্রচার তৃণমূল নেতার! শোরগোল কাঁথিতে

Online Desk মার্চ 9, 2025
samabay.jpg

প্রদীপ মাইতি, ওঙ্কার বাংলা: সমবায় নির্বাচনে বিজেপির হয়ে প্রচার তৃণমূল নেতার! পূর্ব মেদিনীপুরের কাঁথির দক্ষিণ পাইকবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনে এ বিষয়টি ঘিরে শুরু হয়েছে জোর শোরগোল। তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এমনটা ঘটেছে বলে দাবি।
তিনি তৃণমূল কংগ্রেসের নেতা। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতিও তিনি। সেই উত্তম বারিকের বিরুদ্ধে অভিযোগ উঠল বিজেপি সমর্থিত প্রার্থীদের হয়ে প্রচার করার। সমবায় ভোটের জন্য যে পোস্টার ছড়িয়ে পড়েছে সেখানে প্রচারকের জায়গায় জ্বলজ্বল করছে উত্তম বারিকের নাম।
বিষয়টি নিয়ে সরব হয়েছেন দারিয়াপুর অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক গিরিও। শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। অন্যদিকে উত্তম বারিকের লোকজন গোটা বিষয়টির জন্য বিজেপিকে দায়ী করেছেন।
আগামী ২৩ মার্চ কাঁথির দক্ষিণ পাইকবাড় কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন রয়েছে। ওই সমবায় কেন্দ্রে ভোটার রয়েছে প্রায় ৮০০। এখন জোড়াফুল শিবিরের মধ্যে রাজনৈতিক আকচা আকচির জল কত দূর গড়ায়, সেটাই দেখার।

ভিডিও দেখুন-

Post Views: 81

Continue Reading

Previous: বিয়েবাড়িতে প্লাস্টিকের বোতল নিষিদ্ধ করল কেরল হাইকোর্ট
Next: “রবিবার সকালটা এভাবেই কাটল…।” কেন এমন বললেন সাংসদ অভিনেতা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.