Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • দৈনন্দিন
  • বেঁচে যাওয়া সবজি দিয়ে জামাই আদর

বেঁচে যাওয়া সবজি দিয়ে জামাই আদর

Online Desk সেপ্টেম্বর 1, 2026
WhatsApp-Image-2026-09-01-at-15.34.33.jpeg

মাকে হঠাৎ করে চমকিয়ে দেবে ভেবেছিল দেবস্মিতা। স্বামী স্ত্রী দুজনেই আইটি সেক্টরে। সদ্য বিয়ে হয়েছে। বাবা ব্যাঙ্কে চাকরি করেন। মা গৃহবধু কিন্তু রান্নায় নিজেকে বেলাদি ভাবেন। দেবস্মিতা ভেবেছিল নতুন জামাইকে নিয়ে হঠাৎ হাজির হয়ে মাকে বেকায়দায় ফেলবে। কিন্তু কফির সঙ্গে হাজির হল মুচমুচে ভেজ মাঞ্চুরিয়ান। এবার দেবস্মিতার অবাক হবার পালা। এত অল্প সময়ে কীভাবে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে ভেজ মাঞ্চুরিয়ান!

উপকরণ
মাঞ্চুরিয়ানের বল তৈরির জন্য নিন প্রায় ২ কাপ কুচোনো বেঁচে যাওয়া সবজি (করলা ছাড়া ফ্রিজে যা থাকবে)। এর সঙ্গে মেশান ৩–৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ ময়দা, স্বাদমতো নুন ও সামান্য গোলমরিচ। প্রয়োজন মত জল দিন।

সসের জন্য লাগবে ১ টেবিল চামচ তেল, ১ টেবিল চামচ কুচোনো রসুন, ১ চা চামচ আদা, ১টি কাঁচালঙ্কা, ১টি ছোট পেঁয়াজ, ১ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ টমেটো কেচাপ, ১ চা চামচ চিলি সস এবং ½ কাপ জল। শেষে সামান্য কর্নফ্লাওয়ার জলে গুলে রাখুন।

রান্নার পদ্ধতি
জলে ভেজানো কুচোনো সবজি ভালো করে চেপে অতিরিক্ত জল বের করে নিন। এরপর কর্নফ্লাওয়ার, ময়দা, নুন ও গোলমরিচ দিয়ে মেখে ছোট ছোট বল তৈরি করুন। কড়াইয়ে তেল গরম করে বলগুলো মাঝারি আঁচে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।

এবার অন্য একটি প্যানে সামান্য তেল গরম করে রসুন, আদা, কাঁচালঙ্কা ও পেঁয়াজ হালকা ভাজুন। সয়া সস, টমেটো কেচাপ ও চিলি সস দিয়ে দ্রুত নেড়ে আধা কাপ জল ঢেলে দিন। ফুটে উঠলে কর্নফ্লাওয়ার মেশানো জল দিয়ে সসটি সামান্য ঘন করুন।

সবশেষে ভাজা মাঞ্চুরিয়ান বলগুলো সসের মধ্যে দিয়ে এক মিনিট নেড়ে নিন। উপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

টিপস: সবজিতে জল বেশি থাকলে বল ভেঙে যেতে পারে, তাই ভালো করে জল ঝরিয়ে নিন। চাইলে ভাজার বদলে এয়ার ফ্রায়ারেও মাঞ্চুরিয়ান বল তৈরি করতে পারেন।

Continue Reading

Previous: ইন্টারমিটেন্ট ফাস্টিং: শরীরের যত্নে এক ভিন্ন অভ্যাস
Next: ২৩ আইএএস আধিকারিককে বদলি নবান্নের

সম্পর্কিত গল্প

Untitled.png

দীর্ঘস্থায়ী কিডনি রোগ: লক্ষণ, করণীয় ও উপশমের উপায়:-

Online Desk অক্টোবর 16, 2026
Untitled.png

করবী ফুলের গাছ লাগানোর সঠিক সময়, চারা তৈরি ও প্রচুর ফুল পাওয়ার উপায়:

Online Desk অক্টোবর 16, 2026
Before-and-After-Glossy-Lip-Care.png

ঠোঁটের কালচে ভাব দূর করার উপায়: কীভাবে যত্ন নিলে ঠোঁট হবে নরম ও গোলাপি?

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.