Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ২৩ আইএএস আধিকারিককে বদলি নবান্নের

২৩ আইএএস আধিকারিককে বদলি নবান্নের

Online Desk সেপ্টেম্বর 1, 2026
1000372478.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পুলিশ ও প্রশাসনে উচ্চ পর্যায়ের একাধিক বদলি করেছিল নির্বাচন কমিশন। বিজেপি সরকারে আসার পর ১০০ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই আবহে রাজ্য প্রশাসনে একযোগে আবারও বড়সড় রদবদল করা হল। নবান্নের তরফে জানানো হয়েছে বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত ২৩ জন আইএএস আধিকারিককে বদলি করা হয়েছে। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অবিলম্বে এই নির্দেশ কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী অর্থ দফতরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বাণিজ্যিক করের কমিশনার খালিদ আজিজ আনোয়ারকে। অর্থ দফতরের সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি উমা শঙ্কর এস-কে বদলি করা হয়েছে আবাসন দফতরে। কৃষি দফতরের সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি সুরেন্দ্র কুমার মীনাকে বাণিজ্যিক করের নতুন কমিশনার করা হয়েছে। তথ্য ও সংস্কৃতি দফতরের ডিরেক্টর অংশুল গুপ্তকে পাঠানো হয়েছে খাদ্য ও সরবরাহ দফতরের ডিরেক্টর পদে। তাঁর জায়গায় ওই দফতরের স্পেশ্যাল সেক্রেটারি ও ডিরেক্টর হচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার এডিএম অবনীত পুনিয়া। এ ছাড়াও রাজ্যের জয়েন্ট চিফ ইলেক্টোরাল অফিসার দিব্যা মুরুগেসন দায়িত্ব পাচ্ছেন কলকাতা পুরসভার জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনার হিসেবে।

বিভিন্ন দফতরের ডিরেক্টর বদলি করারা পাশাপাশি জেলা প্রশাসনের স্তরেও ব্যাপক রদবদল করা হয়েছে। পশ্চিম বর্ধমান, মালদহ, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (এডিএম)দের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পরিবহণ, বিদ্যুৎ এবং তথ্যপ্রযুক্তি দফতরেও একাধিক আইএএস আধিকারিকের বদলি করা হয়েছে।

Continue Reading

Previous: বেঁচে যাওয়া সবজি দিয়ে জামাই আদর
Next: আর নয় ! চোখের জলে আর্জেন্টিনা ফুটবলকে বিদায় মেসির

সম্পর্কিত গল্প

New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393931.jpg

এসআরএফটিআইয়ে উপাচার্যকে হেনস্থা ও দফতরে ভাঙচুরের অভিযোগে বহিষ্কৃত ৬ পড়ুয়া

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-15.webp

পুজোর আগে রাস্তা রাঙাতে গিয়ে বিপত্তি, চিংড়িঘাটায় বাইক স্লিপ করে দুর্ঘটনা, রঙের মান নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.