Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কোপা জিতে অবসর ডি মারিয়ার, আবেগে কাঁদলেন মেসি

কোপা জিতে অবসর ডি মারিয়ার, আবেগে কাঁদলেন মেসি

Online Desk জুলাই 15, 2024
thumb_19443-1.jpg

স্পোর্টস ডেস্ক :১৬ বছরের কেরিয়ার শেষ। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার তারকা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে তবেই জাতীয় দল থেকে সরে গেলেন এই তারকা। দীর্ঘ কেরিয়ারে অনেক সাফল্য পেয়েছেন ডি মারিয়া। ২০১৪ সালে বিশ্বকাপে রানার্স হওয়ার পর ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপ এবং এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ডি মারিয়া। লিওনেল মেসির ঔজ্জ্বল্যেও ফিকে হয়ে যাননি তিনি। স্বকীয় দক্ষতার সুবাদে ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছেন ডি মারিয়া। কোপা আমেরিকা ফাইনালে অতিরিক্ত সময়ের শেষদিকে তাঁকে তুলে নিয়ে নিকোলাস ওটামেন্ডিকে মাঠে নামান আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। মাঠ ছাড়ার সময় ডি মারিয়ার চোখে জল দেখা যায়। দর্শকদের অভিবাদন জানিয়ে তিনি মাঠ ছাড়েন। দল চ্যাম্পিয়ন হওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি এই তারকা।রেগুলেশন টাইমে গোল করতে পারেনি কোনো দলই। অবশেষে ১১২ মিনিটে আসে সেই মুহূর্ত। লো সেলসোর বাড়ানো বল ধরে কলম্বিয়া কিপারকে পরাস্ত করেন লাউতারো মার্টিনেজ। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল করেই মেসির দিকে ছুটে যান লাউতারো। বাকি সময়ে একাধিক চেষ্টা করলেও গোল পায়নি কলম্বিয়া। পরপর দুই বছর কোপা চ্যাম্পিয়ন হলেন মেসি। এদিন ট্রফি নেওয়ার সময় সঙ্গে রেখেছিলেন দি মারিয়াকেও। ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন দি মারিয়া। কোপা ফাইনাল ছিল তাঁর শেষ ম্যাচ। এই জয়ের সঙ্গে সবথেকে বেশি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ল লিওনেল মেসির দল।

Post Views: 81

Continue Reading

Previous: ব্রিটিশ বধ করে ইউরো জিতলো স্প্যানিশ যোদ্ধারা
Next: চার দশক পর রবিবার খুলল পুরী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার, কি আছে রত্নভাণ্ডারে! জানলে চোখ কপালে উঠবে

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.