Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • রাহুলের সুপ্রিম অভিযানে বিরক্ত আদালত, বিরোধী দলনেতাকে নোটিশ পাঠাল প্রধান বিচারপতির বেঞ্চ

রাহুলের সুপ্রিম অভিযানে বিরক্ত আদালত, বিরোধী দলনেতাকে নোটিশ পাঠাল প্রধান বিচারপতির বেঞ্চ

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-1.webp

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের দিকে মিছিল করে যাওয়া নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। জবাব তলব করা হয়েছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের কাছ থেকেও। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের মন্তব্য, “বিচার বিভাগকে কেউ ভয় দেখাতে পারে না।” পরবর্তী শুনানির দিনই এই আচরণের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন করছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার পর গত সোমবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন রাহুল-সহ বিরোধী নেতারা। প্রধান বিচারপতি সেই অনুরোধ ফিরিয়ে দেন এবং চিঠি দিয়ে কারণ জানান রাহুল ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে। ওই দিনই মিছিল করে সুপ্রিম কোর্টে গিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-তে অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের করেন বিরোধী নেতারা। সেই কর্মসূচি নিয়েই এবার নোটিস দিল শীর্ষ আদালত।

একইসঙ্গে রাহুলদের দায়ের করা এসআইআর সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকেও নোটিস পাঠিয়েছে আদালত। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক জোশীর কাছ থেকে জবাব চেয়েছে প্রধান বিচারপতি কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ।

এদিন যন্তর মন্তরকে দিল্লির নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়া নিয়েও শুনানি হয়। দিল্লি পুলিশের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। কেন্দ্রের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, একটি কমিটির সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত কেন্দ্র ও দিল্লি পুলিশের বক্তব্য জানতে চেয়ে বলেছে, “তারা জবাব দিক। উত্তর সন্তোষজনক না হলে, আইন আইনের মতো চলবে।”

এছাড়া এসআইআর বিক্ষোভের সময় মহিলা সাংবাদিকদের হেনস্থার অভিযোগ নিয়েও শুনানি হয়। আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন, বিক্ষোভ কভার করতে যাওয়া মহিলা সাংবাদিকরা শারীরিক ও যৌন হেনস্থার ঝুঁকিতে পড়ছেন, তাঁরা পেশাগত দায়িত্ব পালন করতে যান। অভিযোগ খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতি ও মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে কমিটি গঠনের আর্জি জানান তিনি। আদালত জানিয়েছে, বিষয়টি বিবেচনা করা হবে।

Continue Reading

Previous: ফের আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলা, ১৬-র কিশোরের গুলিতে মৃত শিক্ষক সহ- ৪ জন! হত হামলাকারীও
Next: ককরোচ বিক্ষোভে যোগ দেওয়ার জের, ইমরানকে দেশ ছাড়ার নোটিশ! চ্যালেঞ্জ জানিয়ে মুম্বই আদালতে অভিনেতা

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.