Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • করোনা টিকা কোভিশিল্ডে পার্শ্বপ্রতিক্রিয়া, স্বীকার করল প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা

করোনা টিকা কোভিশিল্ডে পার্শ্বপ্রতিক্রিয়া, স্বীকার করল প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা

Online Desk এপ্রিল 30, 2024
44.jpg

সোমনাথ মুখোপাধ্যায়ঃ জীবনদায়ী করোনা টিকা কোভিশিল্ড বহু মানুষকে করোনা আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল না মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে! এবার ফাঁস হল তথ্য । প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে, ভ্যাকসিনের কারণে টিটিএস বা থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমের মতো বিরল সমস্যা হতে পারে।
অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি কোভিড ভ্যাকসিন কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এই টিকার ডোজে বিরল রোগের সম্ভাবনা প্রবল। আদালতে এমনটাই স্বীকার করল প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। করোনা পরিস্থিতিতে ব্রিটিশ-সুইডিশ সংস্থাটির ভ্যাকসিন কোভিশিল্ড নামে বাজারে এসেছিল। কিন্তু অভিযোগ উঠতে শুরু করে, এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। অভিযোগ সামনে আসতেই কোভিশিল্ডের ট্রায়াল বন্ধও করে দেওয়া হয়েছিল একসময়। যদিও প্রস্তুতকারী সংস্থা প্রথমে অভিযোগ মানতে চায়নি। যার জল গড়ায় আদালতে।
সূত্রের খবর, গত ফেব্রুয়ারি মাসে অ্যাস্ট্রাজেনেকা আদালতে একটি নথি জমা দেয়। আদালতে জমা দেওয়া একটি নথিতে অ্যাস্ট্রাজেনেকা সংস্থা স্বীকার করেছে যে, তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের কারণে টিটিএস বা থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমের মতো বিরল সমস্যা হতে পারে। এই রোগে আক্রান্ত হলে রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যায় এবং রক্ত জমাট বাঁধে। আদালতে জমা করা নথিতে অ্যাস্ট্রাজেনেকা বলেছে, ‘আমরা এটি স্বীকার করছি যে, অ্যাস্ট্রাজেনেকা টিকার কারণে খুব বিরল রোগ হতে পারে।’ খবর ছড়িয়ে পড়তেই তীব্র আতঙ্ক তৈরি হয়েছে দুনিয়া জুড়ে।

Post Views: 135

Continue Reading

Previous: বঙ্গে সূর্য তেজের রেকর্ড, রবিবার বজ্রবিদ্যুলৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
Next: অরূপ, মনোজকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা প্রসূনের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.