Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • অবশেষে শুক্রবার চূড়ান্ত হচ্ছে বাম কংগ্রেস জোট

অবশেষে শুক্রবার চূড়ান্ত হচ্ছে বাম কংগ্রেস জোট

Online Desk এপ্রিল 3, 2024
CPIM-COngress-West-Bengal.jpg

সুমিত চৌধুরী: অবশেষে শুক্রবার চূড়ান্ত হচ্ছে বাম কংগ্রেস জোট। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং সিপিআইএমের রবীন দেব জানিয়ে দিয়েছেন দুই দলের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত।
কোচবিহার এবং পুরুলিয়া কে কেন্দ্র করে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেসের যে জট আছে সেটাও বৃহস্পতিবার এর মধ্যে সামনে নেয়া যাবে বলে আশা করছেন সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব।
তবে আইএসএফের সঙ্গে জোটের সম্ভাবনা এখনো বিশবাঁও জলে। বৃহস্পতিবার সারাদিন এর মধ্যে যদি কিছু সংযতায় পৌঁছানো সম্ভব না হয় তাহলে আইএসএফকে বাদ দিয়েই শেষ পর্যন্ত জোটে যেতে চলেছেন বাম কংগ্রেস নেতৃত্ব।
উল্লেখ্য আনুষ্ঠানিকভাবে জোট ঘোষিত না হলেও ইতিমধ্যেই কংগ্রেস এবং সিপিএম বহু কেন্দ্রে একসঙ্গে প্রচারে নেমে পড়েছে পরস্পরের প্রার্থীদের হয়ে।
যদি শেষ পর্যন্ত জোটে নাও আসে তাহলেও সিপিএম এবং কংগ্রেসের জোট এবার বিকল্প তৃতীয় শক্তি হিসেবে উঠে আসছে। তথ্যভিঞ্জ মহলের মতে
মালদা এবং মুর্শিদাবাদের একাধিক আসনে জয়ের সম্ভাবনা রয়েছে এই জোটের।
আইএসএফ জোটের বাইরে থাকায় সংখ্যালঘু ভোট যতটা আশা করা যাচ্ছিল ততটা জোট ভাঙতে পারবে না এটা ঠিক কথা। কিন্তু সে ক্ষেত্রে সংখ্যাগুরুর বেশকিছু ভোট দক্ষিণবঙ্গে অন্তত জোটের দিকে আসবে।
আইএসএফ সাত থেকে আট টি আসনের দাবিতে অনমনীয় থাকায় মূলত আইএসএফের সঙ্গে জোট না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
দক্ষিণবঙ্গে আসন কম পাওয়ায় কংগ্রেস শিবিরেও কিছু ক্ষোভ বিক্ষোভ ছিল। মেদিনীপুর থেকে কংগ্রেস সমর্থকরা এসে প্রদেশ দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন এই ইস্যুতে। কিন্তু শেষ পর্যন্ত বাম এবং কংগ্রেস সমঝোতায় পৌঁছে যেতে পেরেছে বলেই খবর।
সবকিছু ঠিকঠাক চললে শুক্রবারের মধ্যে চূড়ান্ত প্রাপ্তি তালিকা প্রকাশিত হয়ে যাবে

Post Views: 206

Continue Reading

Previous: ফের চর্চায় শাহরুখ পুত্র! কি করলেন তিনি?
Next: তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.