Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সৃজন, শতরূপ, সায়ন সম্ভাব্য প্রার্থী, ছাব্বিশে তারুণ্যে ভর করে শূন্যের গের কাটাতে চায় আলিমুদ্দিন?

সৃজন, শতরূপ, সায়ন সম্ভাব্য প্রার্থী, ছাব্বিশে তারুণ্যে ভর করে শূন্যের গের কাটাতে চায় আলিমুদ্দিন?

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
CPM.jpg

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোট জটিলতায় জেরবার আলিমুদ্দিন। ছাব্বিশে শূন্যের গেরো কাটানো বড় চ্যালেঞ্জ মহম্মদ সেলিমের কাছে। আলিমুদ্দিন সূত্রে খবর, এবার তরুণ্যের উপর জোর দিচ্ছে বঙ্গের প্রাক্তন শাসকদল। ২০১১-তে ঐতিহাসিক পরাজয়ের পর বৃদ্ধতন্ত্র, পক্ককেশ, কম কটাক্ষ শুনতে হয়নি সিপিএমকে। অতীত থেকে শিক্ষা নিয়ে তাই তারুণ্যে ভর করে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে চাইছেন মহম্মদ সেলিমরা।

এক নজরে ২০২৬ বিধানসভায় সিপিআইএম এর সাম্ভাব্য প্রার্থী তালিকা—-

দমদম উত্তরে শতরূপ ঘোষ, দমদমে ময়ূখ বিশ্বাস, মানিকতলায় দেবাঞ্জন দে, বরাহনগরে দিপ্তদ্বীপ দাস, ব্যারাকপুরে রুনু বিশ্বাস, বেলেঘাটায় সোহম মুখোপাধ্যায়, টালিগঞ্জ কেন্দ্রে মোনালিসা সিনহা, যাদবপু্রে সুজন চক্রবর্তী, কসবায় সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারে প্রতী‌ক উর রহমান, সোনারপুরে সায়ন বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে জাকির‌ হোসেন মল্লিক, সিঙ্গুরে বাদশা দাস, বেহালা পশ্চিমে কৌস্তভ চট্টোপাধ্যায়, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সায়রা শাহ হালিম।

উল্লেখ্য, দমদম উত্তর থেকে বিধায়ক‌ হয়েছিলেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। ছাব্বিশে এই আসনটিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে আলিমুদ্দিন। কারণ, আলিমুদ্দিনের একটা সূত্র মনে করছে, এবার দমদমে লাল ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিজেপি ও তৃণমূলের এই মেরুকরণের রাজনীতি নিয়ে বিরক্ত দমদমের একটা বড় অংশের মধ্যবিত্ত বাঙালি। এই আসনে তরুণ নেতা পরিচিত মুখ শতরূপ ঘোষের উপর ভরসা রাখতে পারে আলিমুদ্দিন। মানিকতলা বিধানসভা কেন্দ্রে সাম্ভাব্য বাম প্রার্থী তরুণ নেতা এস‌এফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। বেলেঘাটা আসনে সাম্ভাব্য প্রার্থী সোহম মুখোপাধ্যায়। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলকাতার দায়িত্বে রয়েছেন এই তরুণ নেতা। এই তরুণ মুখে ভরসা করতে পারেন সেলিম বিমান বসুরা। হেভিওয়েট কেন্দ্র যাদবপুরে সাম্ভাব্য বাম প্রার্থী সুজন চক্রবর্তী।
যাদবপুরে জয়ের সম্ভাবনা রয়েছে বলে আলিমুদ্দিনের একটা ঘরোয়া সমীক্ষায় উঠে এসেছে। গত লোকসভা নির্বাচনে দমদম লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সুজন চক্রবর্তী। কসবা আসনে তরুন তুর্কি নেতা এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। গত লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভালো লড়াই দিয়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেননি প্রাক্তন এসএফআই রাজ্য সম্পাদক। কসবা থেকে একাধিকবার প্রার্থী হয়েছিলেন শতরূপ ঘোষ। এবার শতরূপ দমদম আর সৃজন কসবা। ডায়মন্ড হারবারে ও আলিমুদ্দিনের ভরসা তরুন নেতা প্রতীক উর রহমান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। এই লোকসভার মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে সাম্ভাব্য বাম প্রার্থী প্রতীক উর রহমান। সোনারপুর বিধানসভা কেন্দ্রে সাম্ভাব্য বাম প্রার্থী তরুণ আইনজীবী, পরিচিত মুখ সায়ন বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলে তিনি। আর এক হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম। এই আসনে সাম্ভাব্য প্রার্থী জাকির হোসেন মল্লিক। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মিনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করেছিল আলিমুদ্দিন। তৃণমূল প্রার্থী ছিলেন খোদ মমতা বন্দোপাধ্যায়। বিজেপি প্রার্থী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ছিল কার্যত ভর কেন্দ্র। বামেরা মুখের রাজনীতির ধার না ধারলেও অনেকে বলেন একুশে বামেদের মুখ ছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায়। যদিও এবার তাকে সামনে রেখে আলিমুদ্দিন লড়াইয়ে যাবে কি না তা সময় বলবে।

তবে এ গুলো সম্ভাব্য প্রার্থী তালিকা। সূত্রের খবর, ১৮ তারিখ ফ্রন্ট শরিকদের সঙ্গে বৈঠক রয়েছে সিপিআইএ-এর। সেখানে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে। সেখানে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হতে পারে। এরপর রাজ্য কমিটির সঙ্গে আলোচনা হবে। রাজ্য কমিটি সিলমোহর দিলেই তালিকা পাঠানো হবে কেন্দ্রীয় কমিটিতে। এখন দেখার তারুণ্যের উপর ভর করে ছাব্বিশে শূন্যের গেরো ঘোচাতে পারে কি না আলিমুদ্দিন।

Post Views: 122

Continue Reading

Previous: জঙ্গী সন্দেহে জেলের ভিতরে ধৃতকে ধারালো অস্ত্র দিয়ে খুপিয়ে খুন
Next: সরকারি জমি ধীরে ধীরে দখল হচ্ছে, প্রশাসন চুপ কেন, উঠছে প্রশ্ন

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.