নিজস্ব সংবাদদাতা : আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। একটি হল, রেজিনগর ও অন্যটি হল নন্দীগ্রাম। এমতাবস্থায় এই দুই হাইপ্রোফাইল কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল সিপিএম।
সূত্রের খবর, আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রাম আসনটি জোট শরীফ কে ছেড়ে দিয়েছে সিপিআইএম। সমঝোতা অনুযায়ী বামফ্রন্টের শরীক দল সিপিআই-এর প্রার্থী হিসেবে ওই আসন থেকে লড়বেন শান্তিগোপাল গিরি। অতীতে একাধিকবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি সিপিআই এর দখলে থাকায় এবারও সেখানে প্রার্থী দেওয়ার জোরালো দাবি ছিল দলের অন্দরে। এমতাবস্থায় শরীক দলের মতকে গুরুত্ব দিয়ে সিপিআই প্রার্থীকেই বেছে নিল বামেরা।
একইভাবে, মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনেও প্রার্থীর নাম ঘোষণা বামফ্রন্ট। রাজনৈতিক মহলে বিতর্কিত ওই আসন থেকে সিপিআইএম প্রার্থী বিশিষ্ট আইনজীবী সৈয়দ-কে প্রার্থী করা হয়েছে।
বলে রাখা ভালো, রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্টের শরীর দল আরএসপি প্রার্থী দিতে চেয়েছিল। কিন্তু বামেরা সেই মতকে সমর্থন জানায়নি। সূত্রের খবর, আর সিপিএমের প্রার্থী ঘোষণা নিয়ে একতরফা মতামতে অসন্তুষ্ট হয়েছে আরএসপি। ফলে ওই বিধানসভা কেন্দ্র থেকে আরএসপি নতুন করে প্রার্থী দেয় কিনা সেই দিকেও থাকবে নজর।