Skip to content
অক্টোবর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • যাদবপুরে সিপিএমের বই স্টল-কাণ্ড: পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে করা মামলা খারিজ হাই কোর্টে

যাদবপুরে সিপিএমের বই স্টল-কাণ্ড: পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে করা মামলা খারিজ হাই কোর্টে

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-11.webp

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরে সিপিএমের বইয়ের অস্থায়ী স্টল ভাঙাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল সিপিএম। মঙ্গলবার বিচারপতি পার্থপ্রতিম রায়ের বেঞ্চে শুনানির পর মামলাটি খারিজ হয়ে যায়। কী কারণে মামলা খারিজ করা হল, তার বিস্তারিত এখনও জানা যায়নি। আদালতের নির্দেশের কপি এখনও প্রকাশ্যে আসেনি।

অভিযোগ, গত শনিবার সপ্তমীর সন্ধ্যায় যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছে সিপিএমের বইয়ের স্টল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। সিপিএমের দাবি, পুলিশ ও পুরসভার আধিকারিকরা বুলডোজার নিয়ে স্টল ভাঙতে এসেছিলেন। স্টল ভাঙার কোনও আইনি নোটিস আছে কি না, তা দেখতে চান বাম নেতৃত্ব। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয় এবং এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপরই পুলিশের ভূমিকার বিরোধিতা করে হাই কোর্টে মামলা করে সিপিএম।

সিপিএমের অভিযোগ, শুধু যাদবপুর নয়, দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের বইয়ের স্টল বন্ধ করার চেষ্টা চলছে। এর আগে বনগাঁয় স্টল নিয়ে মামলা হলে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ গত বৃহস্পতিবার সিপিএমকে স্টল করার অনুমতি দিয়েছিল। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি শাব্বার রশিদির বেঞ্চ একক বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয়। এর পরেই যাদবপুরে স্টল ভাঙার চেষ্টা হয় বলে অভিযোগ।

এদিকে কিছু জায়গায় বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধেও বইয়ের স্টলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, এই ধরনের কাজের সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই। যাদবপুরের ঘটনায় সিপিএমের আইনজীবীরা আদালতে দাবি করেছিলেন, প্রশাসনের এই পদক্ষেপ বেআইনি এবং ভবিষ্যতে যাতে এমন অভিযান না চালানো হয়, তা আদালত নিশ্চিত করুক।

Continue Reading

Previous: “সন্ত্রাসের আঁতুড়ঘর ধ্বংস করতে হবে যৌথভাবে”, পাক বিদেশমন্ত্রীর উপস্থিতিতেই এসসিও মঞ্চে কড়া বার্তা রাজনাথের
Next: ‘সন্ত্রাসবাদ নিয়ে দু-মুখো নীতি বরদাস্ত নয়’, এসসিও বৈঠকে পাকিস্তানকে আর কী বার্তা দিলেন রাজনাথ?

সম্পর্কিত গল্প

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.